1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ময়মনসিংহে সামাজিক অপরাধ দমনে বিট পুলিশিং সভা” - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ময়মনসিংহে সামাজিক অপরাধ দমনে বিট পুলিশিং সভা”

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৯ বার পঠিত

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

মাদক, চোরাচালান, ছিনতাই ও ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমনে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ময়মনসিংহ সদর উপজেলার ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়নের রাজগঞ্জ সাহেব কাচারি বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে এ সভার আয়োজন করে কোতোয়ালী মডেল থানা পুলিশ। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তি আব্দুল কাইয়ুম এবং সঞ্চালনা করেন নোমান ইবনে লতিফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শীবিরুল ইসলাম। তিনি সমাজ থেকে অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় স্বাগত বক্তব্য দেন কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাইফুল ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন কোতোয়ালী মডেল থানার এএসআই হুমায়ূন কবির, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও অংশগ্রহণ অপরিহার্য। সমাজের প্রতিটি স্তরে মাদক, চুরি, ছিনতাই ও ইভটিজিং প্রতিরোধে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ