1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বুস্তানুল কুরাআন মাদ্রাসায় হিফজের সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বুস্তানুল কুরাআন মাদ্রাসায় হিফজের সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ

কক্সবাজার শহরে বুস্তানুল কুরাআন মাদ্রাসায় হিফজের সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে মাদ্রাসা’য় নাজেরা সমাপ্ত পর ৫ জন ছাত্রদের হিফজের সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।বুধবার দুপুর দেড়টা সময় মাদ্রাসা ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে হিফজের সবক প্রদান করেন ঈদগাও জামে মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ আলম এসময় তিনি শিক্ষার্থীদের কুরআন হিফজের বিষয়ে নানাবিধ দিক নির্দেশনাও প্রদান করেন কক্সবাজার শহরে ১০ ওয়ার্ড ম্যাজিস্ট্রেট কলোনী সংলগ্ন বুস্তানুল কোরআন মাদ্রাসায় ক্যাম্পাস হলে ছাত্রদের সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সবক প্রদান অনুষ্ঠান পরিচালনা করেন মৌলানা জাহেদুল ইসলাম, সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ হোছাইন,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা রুহুল আশরাফ রমজান, বিশেষ অতিথি আবছার কামাল, সাংবাদিক মো: কামরুল হাসান,সাংবাদিক আব্দুল গফুর, মাওলানা আব্দুল কাইয়ুম মাহমুদ, হাফেজ শফিকুল ইসলাম, হাফেজ মাওলানা নাজিম উদ্দিন, এডভোকেট মো: হানিফ, বিশিষ্ট ব্যবসায়ীক মো: তৈয়ব উল্লাহসহ অনন্য প্রমূখ।উক্ত সবক প্রদান অনুষ্টানে উপস্থিতি বক্তারা বলেন কোরআন ধারন করে নিজের জীবন পরিবর্তন করতে হবে এবং সমাজের চিত্র পরিবর্তন করতে হবে, আধুনিক বিজ্ঞানের সাথে সাথে কোরআন শিক্ষার কোন বিকল্প নাই। সমাজে চরিত্রবান মানুষ তৈরি হবে কোরআন আলোকে
বক্তারা আরো বলেন, মানুষের নৈতিক চরিত্র অবক্ষয় হওয়ার পিছনে মূল কারন হচ্ছে কোরআন ছেড়ে দেওয়া, তাই আগামী প্রজন্মে সুন্দর সুন্দর নিরাপদ জীবন গড়তে হলে পবিত্র কুরাআনে শক্ত করে আঁকড়ে ধরে রাখতে হব।আলোচনা সভা শেষে হিফজ বিভাগের ৫ জন ছাত্রদের সবক প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ