1. admin@doinikbartamansongbadbd.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

চাঁপাইনবাবগঞ্জে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৫ বার পঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ১। মোঃ সাদ্দাম হোসেন (৩২), পিতা-মৃত আঃ খালেক, সাং-নুনগোলা কেডিসিপাড়া, থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে ১০ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ সকাল ১১:০০ ঘটিকার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন মহানন্দা বাসন্ড্যান্ট সংলগ্ন নাঈম উদ্দিন হোটেলের সামনে হতে গ্রেফতার করে। উল্লেখ্য যে, ধৃত আসামী মাদকসহ অন্যান্য ধারার ১১টি মামলার এজাহারনামীয় আসামী।

ঘটনা সূত্রে জানা যায়, ধৃত আসামি মোঃ সাদ্দাম হোসেন (৩২) মাদকসহ অন্যান্য ধারার ১১টি মামলার আসামি। উক্ত আসামির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা নং-২৩ তারিখ-২০ অক্টোবর ২০২২, জিআর-৩৩৫/২২, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা হয়। মামলা হওয়ার পর আসামি বিজ্ঞ আদালত হতে এই মামলাসহ অন্যান্য মামলায় জামিনে মুক্তিপ্রাপ্ত হয়ে নিজেকে আত্মগোপন করে পলাতক থাকে। পরবর্তীতে বিজ্ঞ আদালত মামলায় প্রাপ্ত সাক্ষ্য প্রমাণে আসামিকে দোষী সাব্যস্ত করে ২ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে সাজা পরোয়ানা জারী করেন। উক্ত আসামিকে গ্রেফতারের জন্য অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে সিপিসি-১,চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ