1. admin@doinikbartamansongbadbd.com : admin :
গাঁজা সহ গ্রেফতার রাফায়েল হক হিমেল ও সাব্বির হৃদয় কারাদণ্ডপ্রাপ্ত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাঁজা সহ গ্রেফতার রাফায়েল হক হিমেল ও সাব্বির হৃদয় কারাদণ্ডপ্রাপ্ত

সারোয়ার কবির ফাহাদ, জেলা প্রতিনিধি ময়মনসিংহ।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৯ বার পঠিত

 

সারোয়ার কবির ফাহাদ, জেলা প্রতিনিধি ময়মনসিংহ।

ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে আবারও ধরা পড়লো দুই মাদক সেবী, বুধবার (১০ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পৃথক অভিযানে দুইজনকে গ্রেফতার করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে, কোতোয়ালী মডেল থানাধীন নওমহল চান্দুর দোকান মোড় এলাকা থেকে রাফায়েল হক হিমেল নামে এক মাদক সেবীকে ১০ গ্রাম গাঁজাসহ আটক করে ময়মনসিংহ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পরবর্তীতে জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া হোসেন আসামিকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ড দেন, পরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয় অপরদিকে, একই থানার চর আনন্দিপুর এলাকা থেকে সাব্বির আহাম্মেদ হৃদয় নামে আরেক মাদক সেবীকে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়, তার কাছ থেকেও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, এ ঘটনায় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) চার দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ড প্রদান করেন, এই অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের “ক” সার্কেলের ইন্সপেক্টর আমিনুল কবির এর নেতৃত্বে একদল কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে—মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে, তবে প্রশ্ন উঠছে—শুধু সেবনকারীদের গ্রেফতার করেই কি মাদকের দৌরাত্ম্য বন্ধ হবে? মূল সরবরাহকারী, সিন্ডিকেট ও গডফাদারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়, ময়মনসিংহের সচেতন নাগরিকরা এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, গাঁজা, ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদক আজ সর্বত্র ছড়িয়ে পড়েছে, প্রতিদিন যুব সমাজ ধ্বংস হচ্ছে, পরিবার গুলো ভেঙে যাচ্ছে, অথচ বড় মাপের কারবারিরা অদৃশ্য শক্তির ছায়ায় থেকে যাচ্ছে অদণ্ডিত, সংশ্লিষ্ট মহলের দাবি—দ্রুত সময়ের মধ্যে মাদক ব্যবসায়ী সিন্ডিকেট, তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের গ্রেফতার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, নাহলে মাদকের বিষদাঁত সমাজের শেকড়ে গেঁথে যাবে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ