1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ময়মনসিংহের চরাঞ্চলে আজাদের প্রতারণা ভোগান্তিতে একাধিক পরিবার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ময়মনসিংহের চরাঞ্চলে আজাদের প্রতারণা ভোগান্তিতে একাধিক পরিবার

সারোয়ার কবির ফাহাদ, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহ।
  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৬ বার পঠিত

 

সারোয়ার কবির ফাহাদ, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহ।

ময়মনসিংহ সদর উপজেলার ৪নং পরানগঞ্জ ইউনিয়নের বীর বওলা গ্রামের উছিম উদ্দিনের পুত্র মোঃ আজাদ মিয়ার প্রতারণা কোনো মতেই থামছে না, তার প্রতারণার ধারাবাহিকতায় একাধিক পরিবার হয়রানির শিকার হচ্ছে, তার প্রতারণার ছোবলে নিঃস্ব পরিবারগুলো প্রশাসনের ধারস্থ হয়েও পাচ্ছে না ন্যায় বিচার।

সম্প্রতি একটি লড়ি গাড়ির একই বডি বার বার বিভিন্ন জনের কাছে বিক্রি করে প্রতারণা করছেন, এরই জের ধরে ব্যাপক উত্তেজনা পরিবেশের সৃষ্টি হয়েছে, যেকোনো সময় ঘটতে পারে অপ্রীতিকর ঘটনা।

এ বিষয়ে ভুক্তভোগী মোঃ জুলহাস উদ্দিন জানান, ‘আমি লড়ি গাড়ীর পিছনের বডি অংশটুকু ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা দিয়ে ক্রয় করি, পরবর্তীতে ০৫/০৭/২০২৫ইং তারিখ আমাকে আজাদ মুঠোফোনে বলে তার এক গাড়ী বালু লাগবে, পরবর্তীতে আমার লড়ি গাড়ীর ড্রাইভার একলাছ মিয়া এক গাড়ী বালু নিয়ে যায়, বালু ফালানো কাজ শেষ করে আসার উদ্দেশ্যে রওনা দিলে আজাদ আমার গাড়ীর ড্রাইভারকে বলে গাড়ীর পিছনের অংশটুকু রাখিয়া যাও, ড্রাইভার তার কথা না শুনায় আজাদ তার লোকবল নিয়ে জোরপূর্বক গাড়ির বডির পিছনের অংশটুকু রেখে দেয় এবং ড্রাইভারকে মারধর করে।’

তিনি আরো জানান, ‘এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে তিনবার সালিশি বৈঠক করেও কোনো সুরাহা হয়নি, পরবর্তীতে আমি কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।’

অভিযুক্ত প্রতারক মো: আজাদ মিয়ার মুঠোফোনে কল করে বার বার যোগাযোগের চেষ্টা করলে তিনি কল রিসিভ করেননি, এমনকি তার বাড়িতে গেলে তার স্ত্রী জানিয়েছেন, সে বাড়িতে নেই।

অভিযোগটি আমলে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানা পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিবিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ