1. admin@doinikbartamansongbadbd.com : admin :
গড়ে তুলি সম্প্রীতির সংস্কৃতি : আন্তঃধর্মীয় সংলাপ বিষয়ক সম্মেলন-২০২৫ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গড়ে তুলি সম্প্রীতির সংস্কৃতি : আন্তঃধর্মীয় সংলাপ বিষয়ক সম্মেলন-২০২৫

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৭ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি:

সমাজে শান্তি ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করতে পারস্পরিক বোঝাপড়া, সহমর্মিতা ও আন্তঃধর্মীয় ঐক্যের বিকল্প নেই। এই উপলব্ধি নিয়েই ৯ই সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো আন্তঃধর্মীয় সংলাপ বিষয়ক সম্মেলন-২০২৫।

“গড়ে তুলি সম্প্রীতির সংস্কৃতি” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন ধর্মীয় নেতা, সামাজিক সংগঠক, শিক্ষাবিদ ও তরুণ প্রতিনিধিরা।

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন মাননীয় উপদেষ্টা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে আমরা সবাই একই সমাজের অংশ। পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতা ছাড়া প্রকৃত মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব নয়। তরুণ প্রজন্মকে সম্প্রীতির সংস্কৃতি চর্চায় এগিয়ে আসতে হবে।”

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহামান্য কার্ডিনাল জর্জ যাকোব কভোকাদ, প্রতিকানের আন্তঃধর্মীয় সংলাপ বিষয়ক মন্ত্রী। তিনি শান্তি ও সহনশীলতার বার্তা দিয়ে বলেন, “বাংলাদেশে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের মিলনমেলা বিশ্বের জন্য এক উজ্জ্বল উদাহরণ। এই ঐতিহ্য রক্ষা করাই আমাদের দায়িত্ব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩নং খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি, কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব চিত্তরঞ্জন পাহান। তিনি আদিবাসী সম্প্রদায়ের অভিজ্ঞতা তুলে ধরে সম্প্রীতি রক্ষায় স্থানীয় উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন।

দিনাজপুর কাথলিক ডায়োসিসের প্রতিনিধিসহ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নিয়ে তাঁদের মতামত তুলে ধরেন। তাঁরা বলেন, আন্তঃধর্মীয় সংলাপ শুধু আলোচনার মধ্যেই সীমাবদ্ধ না থেকে বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। সমাজের প্রতিটি স্তরে সম্প্রীতির অনুশীলন জরুরি।

সম্মেলনের আয়োজন করে খ্রীষ্টীয় ঐক্য ও আন্তঃধর্মীয় সংলাপ কমিশন, সিবিসিবি, ঢাকা, বাংলাদেশ। আয়োজকরা জানান, বৈশ্বিক প্রেক্ষাপটে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শান্তি এখন সময়ের বড় চ্যালেঞ্জ। এই ধরনের সম্মেলন মানুষের মধ্যে বিশ্বাস ও ঐক্য দৃঢ় করতে সহায়ক হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ