আব্দুল মালেক, মান্দা(নওগাঁ প্রতিনিধি)
নওগাঁর মান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ১ নং ভাঁরশো ইউনিয়নের উদ্যোগে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১০ আগস্ট বুধবার ভাঁরশো ইউনিয়নের শহীদ বাজার হতে শুরু হয়ে বিলকরিল্লা ঠাকুরমান্দা,সুফিয়াবাজারে গনসংযোগ করা হয়। গণসংযোগের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার সম্মানিত আমির এবং ৪৯ নওগাঁ মান্দা-৪ আসনে মনোনীত এমপি পদপ্রার্থী খন্দকার মোঃ আব্দুর রাকিব। পথসভায় তিনি বলেন গতকাল ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিরঙ্কুশ বিজয় হয়েছে। তিনি আরো বলেন পেশক্তি দিয়ে আর কেউকে দমন করে রাখা যাবে না। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বাংলাদেশ পন্থীদের বাংলাদেশ। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে থাকার আহ্বান জানান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাজলিসুল মোফাসসিরীনের সভাপতি মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ মোস্তফা আল আমিন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন,অফিস সম্পাদক হাফেজ আয়নাল হক শ্রমিক সভাপতি মাহবুবুর রহমান মিঠু যুব জামায়াত সভাপতি জনাব মোঃ আব্দুল মালেক,ইউনিয়ন আমীর মাওলানা মো আব্দুল মালেক মাস্টার ইউনিয়ন সেক্রেটারি অহিদুল ইসলাম, ইউনিয়ন যুব সভাপতি মো রফিকুল ইসলাম রতন শিবির সভাপতি রোমান ইসলাম প্রমূখ।