1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বোয়ালমারীতে গাছচাপায় শ্রমিকের মৃত্যু - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বোয়ালমারীতে গাছচাপায় শ্রমিকের মৃত্যু

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ বার পঠিত

আব্দুল মতিন মুন্সী বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতাঃ

ফরিদপুরের বোয়ালমারীতে রাতের আধারে রেলওয়ের গাছ চুরি করে কাটতে গিয়ে সেই গাছের নিচে চাপা পড়ে মাসুদ শেখ (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।আজ বুধবার সকালে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরে পাঠিয়েছে। এর আগে মঙ্গলবার গভীর রাতে স্থানীয় ঘোড়াখালী রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাসুদ শেখ উপজেলার ঘোষপুর ইউনিয়নের ভীমপুর গ্রামের মরহুম ইসমাইল শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে ঘোড়াখালী রেলগেট এলাকায় রেলওয়ের বিভিন্ন গাছ রাতের আঁধারে চোরচক্র কেটে নিয়ে যাচ্ছে। এসবের পেছনে বড় একটি চক্র জড়িত রয়েছে, যারা শ্রমিকদের ব্যবহার করে অপকর্ম চালাচ্ছে।

মাসুদের স্ত্রী সাবিনা বেগম বলেন, ‘গত রাতে আমার স্বামী বাড়ি থেকে বের হয়। কোথায় গিয়েছিল জানি না। সকালে স্থানীয়রা খবর দেয় গাছের নিচে চাপা পড়ে তিনি মারা গেছেন। ঘটনাস্থলে গিয়ে তার লাশ দেখতে পাই।’

ঘোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইমরান হোসেন নবাব বলেন, ‘গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। প্রকৃতপক্ষে শ্রমিকরা পেটের দায়ে কাজ করে, কিন্তু কারা তাদের দিয়ে এসব করাচ্ছে তা খুঁজে বের করা জরুরি। একজন শ্রমিক মারা না গেলে হয়তো ঘটনাটি প্রকাশও হতো না।’

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় আনে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে এবং লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর পাঠানো

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ