1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ভালুকায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

ভালুকায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০ বার পঠিত

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ২০২৫) রাত ১১টা ৫ মিনিটে উপজেলার সিটাল এলাকা থেকে তাদের হাতে-নাতে গ্রেফতার করা হয়।

ভালুকা মডেল থানা সূত্রে জানা গেছে, এসআই মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করেন।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ শাহজামাল (৪৫), পিতা মৃত রমজান আলী, সাং: সিটাল এবং মোঃ কামরুল হাসান (২৫), পিতা মৃত বাবুল মিয়া, সাং: আউলিয়ারচালা, উভয়েই ভালুকা উপজেলার বাসিন্দা।

অভিযানকালে তাদের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন ৬.৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ হাজার ৫০০ টাকা।

এ ঘটনায় আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীনে ভালুকা মডেল থানায় একটি মামলা (মামলা নং-১৮, তারিখ-১০/০৯/২০২৫, ধারা-৩৬(১) সারণির ১০(ক)) দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ