1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রামগঞ্জে ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদার দাবীতে থানায় অভিযোগ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রামগঞ্জে ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদার দাবীতে থানায় অভিযোগ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৩ বার পঠিত

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে ইউনিয়ন ছাত্রদলের সভাপতির চাঁদাবাজির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ছাত্র দলের সভাপতি শাহীন আফ্রিদি।
রামগঞ্জ উপজেলার ৫ নং চন্ডিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইব্রাহিম হোসেন তুফান ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি শাহীন আফ্রিদির নিকট বেশ কিছুদিন থেকে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। শাহিন চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে
সোমবার রাতে ইউনিয়নের বৌবাজার এলাকায় মোশারফ হোসেনের চায়ের দোকানে ইব্রাহিম হোসেন তুফান তার দলবল নিয়ে শাহিনের উপর হামলা করে এবং তাকে মারধর করে সাথে থাকা ১৮ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এই ঘটনায় ওয়ার্ড সভাপতি শাহীন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সহ আরো তিন জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত
অভিযোগ দায়ের করে। অপর অভিযুক্তরা হলেন একই ইউনিয়নের তামিম,হাবিব ও রাব্বি হোসেন।

অভিযোগ সুত্রে জানা যায়, তুফানের দাবীকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে সে ও তার সহযোগীরা শাহীনকে আক্রমন করে ও তার কাছ থেকে ১৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এবং গাঁজা পকেটে ঢুকিয়ে দিয়ে ফাঁসানোর চেষ্টা করে। শাহীনের সাথে যোগাযোগ করা হলে তিনি আরো জানান, আমি শাহাদাত হোসেন সেলিমের প্রোগ্রামে যাওয়াকে কেন্দ্র করে তুফান আমাকে হুমকি ধমকি দিয়ে আসছিলো, সে কয়েক দিন থেকে আমার কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবী করে।,চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোমবার রাতে তার দলবল সহ আক্রমণ করে আমাকে আহত করে ও গাঁজা পকেটে ঢুকিয়ে দিয়ে ফাঁসানোর চেষ্টা করে।

তবে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুফান জানান,আমরা দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছি, সোমবার রাতে শাহীন কে গাঁজা সহ হাতে নাতে আটক করার পর সে উত্তেজিত হয়ে আক্রমণ করে, দুপক্ষের হাতাহাতিতে আমি নিজেও আহত হয়েছি।টাকা নেওয়া বা চাঁদা দাবি করার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন।
এ ব্যাপারে রামগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক জহির রায়হান বাবু বলেন,হাতাহাতির বিষয় আমরা জানতে পেরেছি,ঘটনাটি অত্যন্ত দূঃখজনক আমরা বিষয়টি তদন্ত করে সাংগঠনিক ব্যাবস্থা গ্রহন করবো।
রামগঞ্জ থানার উপপরিদর্শক মোঃ আনোয়ার হোসেন জানান,আমরা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ