1. admin@doinikbartamansongbadbd.com : admin :
“ময়মনসিংহে দাঙ্গা-হাঙ্গামা ও ককটেল মামলায় সেলিম গ্রেফতার” - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

“ময়মনসিংহে দাঙ্গা-হাঙ্গামা ও ককটেল মামলায় সেলিম গ্রেফতার”

“ময়মনসিংহে দাঙ্গা-হাঙ্গামা ও ককটেল মামলায় সেলিম গ্রেফতার”
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১ বার পঠিত

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ শহরের ধোপাখলায় দাঙ্গা-হাঙ্গামা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এজাহারনামীয় আসামি মোঃ সেলিম (৪৫) কে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। তিনি মৃত শুকুর মিয়ার ছেলে ও বাঁশবাড়ী কলোনীর বাসিন্দা। গত ৭ সেপ্টেম্বর ২০২৫ রাত ১১টা ১০ মিনিটে বাঁশবাড়ী কলোনী এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, ১ সেপ্টেম্বর রাত ৯টা ১০ মিনিটে ধোপাখলা ও পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় সংঘবদ্ধ হয়ে একদল লোক পুলিশের কাজে বাধা সৃষ্টি করে, মোটরসাইকেল ভাঙচুর করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশের বারবার অনুরোধ উপেক্ষা করে তারা দাঙ্গা চালিয়ে যায়। পরে ধাওয়া দিয়ে কয়েকজনকে আটক করা হলেও অনেকে পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশ, ইট-পাথর, ধারালো চাঁপাতি, বাঁশের লাঠি ও ভাঙচুর হওয়া একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। তদন্তে উঠে এসেছে, গ্রেফতারকৃত মোঃ সেলিম সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।

তদন্তকারী কর্মকর্তা আদালতে দাখিল করা প্রতিবেদনে জানান, মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে আসামিকে জেল হাজতে রাখা প্রয়োজন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলেছে, পলাতক আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ