1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ফরিদপুরে মানুষ কামড়ানো পাগলা ঘোড়াটি মারা গেছে - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ফরিদপুরে মানুষ কামড়ানো পাগলা ঘোড়াটি মারা গেছে

আব্দুল মতিন মুন্সী (বোয়ালমারী ফরিদপুর)প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ বার পঠিত

 

আব্দুল মতিন মুন্সী (বোয়ালমারী ফরিদপুর)প্রতিনিধি : বোয়ালমারীতে যাকে সামনে পাচ্ছিল, তাকেই কামড়ানো পাগলা ঘোড়াটির জলাত্মক রোগে মারা গেছে। ঘোড়ার মালিকের খোঁজ না পাওয়ায় মাটি চাপা দিয়েছে স্থানীয়রা।
সোমবার (সেপ্টেম্বর) দুপুরে পাগলা ঘোড়াটি মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. শওকত আলী। এর আগে গত শনিবার ও রবিবার পাগলা ঘোড়াটির কামড়ে গণমাধ্যমকর্মীসহ ৮-১০ জন নারী-পুরুষ আহত হয়। আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

জানা গেছে, গত শনিবার ও রবিবার সকালে জেলার বোয়ালমারী পৌরসদরের কলেজ রোড, আধারকোঠা ও চৌরাস্তা এলাকায় যাকে দেখছিল তাকেই কামড়াছিল মালিক হারা পাগলা ঘোড়াটি। তাছাড়া অনেকেই ঘোড়াটির লাথিতে আঘাত প্রাপ্ত হয়েছেন। এতে উপজেলাবাসীসহ আশপাশের বাসিন্দারা বেশ আতঙ্কিত হয়ে পড়ে। আহতরা স্থানীয় সরকারি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে কাজী হাসান ফিরোজ নামে এক গণমাধ্যমকর্মী মারাত্মক আহত হয়ে বাড়িতে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আহতদের মধ্যে অন্যরা হলেন, আতাউর রহমান (৫৫), মো. আবু বক্কর সিদ্দিক, (৪৫), শহিদুল (২৫), মনিরা বেগম (৩৬), আলেয়া বেগম (৩৪)। ঘোড়ার আক্রমনের শিকার অজ্ঞাত কয়েকজন অন্যত্র চিকিৎসা নিয়েছেন। এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে ঘোড়ায় কামড়ানো ব্যক্তিদের জলাত্মক টিকা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। অনেকেই জলাত্মক টিকা নিয়েছেন।

বোয়ালমারী সদরের চৌরাস্তা এলাকার ব্যবসায়ী জুয়েল এন্টার প্রাইজের স্বত্ত্বাধীকারী জুয়েল মিয়া জানান, রবিবার সকালে দোকান খোলার সময় আমাকে ঘোড়াটি তেড়ে কামড় দিতে আসে। দোকান থেকে লাঠি নিয়ে ধাওয়া দিলে দূরে চলে যায় ঘোড়াটি। আমার সামনেই এক ব্যক্তি সাইকেল চালিয়ে যাওয়ার সময় তাকেও আক্রমন করে ঘোড়াটি। শুনেছি ঘোড়াটি মারা গেছে।
সোমবার দুপুরে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. কে এম মাহামুদ রহমান জানান, পাগলা ঘোড়ায় কামড়ানো আহত ৫জন ব্যক্তি হাসপাতাল থেকে রবিবার চিকিৎসা নিয়েছেন। ঘোড়ায় কামড়ানো নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নাই। হাসপাতাল থেকে আহত ব্যক্তিদের সরকারি ভাবে বিনামূল্যে জলাত্মক টিকা নেওয়ার জন্য আহ্বান করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ