1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নিশান সোসাইটির নির্বাহী পরিচালক মঈন উদ্দীন বেলাল ও কর্মকর্তা গোবিন্দ কৈরী গ্রেপ্তার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিশান সোসাইটির নির্বাহী পরিচালক মঈন উদ্দীন বেলাল ও কর্মকর্তা গোবিন্দ কৈরী গ্রেপ্তার

এম ফজলুর রহমান খালেদ: ( চুনারুঘাট, হবিগঞ্জ)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০ বার পঠিত

 

এম ফজলুর রহমান খালেদ: ( চুনারুঘাট, হবিগঞ্জ)

অতিরিক্ত মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তেলিয়াপাড়াস্থ “নিশান স্বাস্থ্য ও পরিবেশ সোসাইটি”-এর চেয়ারম্যান মঈন উদ্দিন বেলাল ও কর্মকর্তা গোবিন্দ কৈরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার তেলিয়াপাড়া কার্যালয় থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, প্রায় দুই দশক আগে ব্র্যাক এনজিওর চাকরি ছেড়ে মঈন উদ্দিন বেলাল শ্বশুরের জমিতে ‘নিশান স্বাস্থ্য ও পরিবেশ সোসাইটি’ নামে প্রতিষ্ঠান গড়ে তোলেন। কর্মী নিয়োগ দিয়ে তিনি চা বাগানসহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালান—প্রতি লাখে দুই/ তিন হাজার টাকা মুনাফা দেওয়া হবে।

এই প্রলোভনে হবিগঞ্জের চা শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় চার হাজার মানুষ দেড়শ’ কোটি টাকার বেশি জমা রাখেন। প্রথম দিকে গ্রাহকদের মুনাফা দেওয়া হলেও বিগত/দুই তিন বছর ধরে আসল টাকা ফেরত না দেওয়ায় ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

অনেকেই জানিয়েছেন, গরু-ছাগল ও জমি বিক্রি করে কষ্টার্জিত অর্থ নিশানে জমা রেখেছিলেন তারা। ফলে স্বপ্নভঙ্গ হয়ে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। সুরমা গ্রামের মানিক মিয়া অভিযোগ করে বলেন—তার পিতা আরজু মিয়া টাকা ফেরত না পেয়ে দুঃখে মারা গেছেন।
এদিকে প্রতিষ্ঠানের পরিচালক আঃ জলিল সায়েম ও সাঈফ আফরিন সালমান পলাতক রয়েছেন। অভিযোগ আছে, তাদের মা আমেনা বেগম ও প্রকল্প পরিচালক মাসুদ রানা আত্মগোপনে চলে গেছেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা জানান, প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় আদালতের পরোয়ানার ভিত্তিতে নির্বাহী পরিচালক বেলাল ও কর্মকর্তা গোবিন্দকে গ্রেপ্তার করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ