1. admin@doinikbartamansongbadbd.com : admin :
র‍্যাব-১৪ ময়মনসিংহ কর্তৃক ৫৪ কেজি ৫০০ গ্রাম অবৈধ গাঁজা ও বিদেশী মদ সহ ০৩ মাদক কারবরি গ্রেফতার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

র‍্যাব-১৪ ময়মনসিংহ কর্তৃক ৫৪ কেজি ৫০০ গ্রাম অবৈধ গাঁজা ও বিদেশী মদ সহ ০৩ মাদক কারবরি গ্রেফতার

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৩ বার পঠিত

সারোয়ার কবির ফাহাদ, জেলা প্রতিনিধি, ময়মনসিংহঃ

সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহ কোম্পানির আভিযানিক দল ০৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রি: অনুমান ২০:১০ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ঢাকা বাইপাস সংলগ্ন সহওদাগর ফিলিং স্টেশন এর সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশিকালে একটি হলুদ রঙের মিনি পিকআপ চেকপোস্ট অতিক্রমের পূর্বে সিগনাল দিয়ে থামানো হয়, চালকের আসনে বসা ধৃত অভিুক্ত ১/ মোঃ সাদ্দাম হোসেন শাওন ওরফে মোঃ শাওন (৩২), অন্যান্য অভিযুক্ত ২/ সাইদুল ইসলাম (৩০) ও ৩/ মোঃ মানিক শিকদার (২৯) দের নিকট গাড়ীর ভিতরে কি আছে জানতে চাইলে তারা অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গাড়ীর বডির সাথে বিভিন্ন জায়গায় অবৈধ মাদক দ্রব্য গাঁজা লুকানোর কথা স্বীকার করে, উপস্থিত সাক্ষীদের সম্মুখে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৫৪ কেজী ৫০০ গ্রাম অবৈধ মাদক দ্রব্য গাঁজা ০২ বোতল বিদেশী মদ উদ্ধার করতে সক্ষম হয়, উদ্ধারকৃত অবৈধ মাদক দ্রব্য ৫৪ কেজী ৫০০ গ্রাম গাঁজা, ০২ বোতল বিদেশী মদ, বহন কাজে ব্যবহৃত মিনি ট্রাক, ০৫ টি মোবাইল ফোন এবং অবৈধ মাদক দ্রব্য ক্রয়/বিক্রয়ের নগদ ১২৩০/- টাকা জব্দ করা হয়, উদ্ধারকৃত অবৈধ মাদক দ্রব্য গাঁজা ও বিদেশী মদের অবৈধ বাজার মূল্যে আনুমানিক ১১,০০০০০/- (এগার লক্ষ) টাকা।

আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে আসামী ও উদ্ধারকৃত আলামত ময়মনসিংহ জেলার কোতায়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ