1. admin@doinikbartamansongbadbd.com : admin :
পঞ্চগড়ে পরকীয়ার জেরে হত্যা অভিযোগ দাফনের ৮ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন করেছে - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পঞ্চগড়ে পরকীয়ার জেরে হত্যা অভিযোগ দাফনের ৮ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন করেছে

পঞ্চগড় জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে পরকীয়ার জেরে স্বামীর খাবারে বিষ মিশিয়ে হত্যার অভিযোগে দাফনের আট মাস পর খামিরুল ইসলাম নামে এক ব্যক্তির লাশ উত্তোলন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের রায়পাড়া কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়।

পরে ময়নাতদন্তের জন্য খামিরুলের মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিদুর রহমান, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মাহবুবুর রহমান সুমন এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম।

মামলার তথ্য অনুযায়ী, গত ১৬ জানুয়ারি খামিরুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এরপর ৩ ফেব্রুয়ারি তার বাবা তবিবর রহমান বাদী হয়ে পঞ্চগড় আমলী আদালত-১ এ মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, খামিরুলকে খাবারে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

মামলার আসামি হিসেবে অভিযোগ করা হয়েছে খামিরুলের স্ত্রী মৌসুমী আক্তার, তেঁতুলিয়ার দেবনগর ইউনিয়নের গুয়াবাড়ি এলাকার মৃত বোয়ালু মুন্সির ছেলে আব্দুর রউফ এবং তার স্ত্রী ইতি আক্তারকে। অভিযোগ সূত্রে জানা যায়, ব্যক্তিগত সম্পর্কের কারণে খামিরুলের বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন আব্দুর রউফ। এক পর্যায়ে খামিরুলের স্ত্রী মৌসুমীর সঙ্গে তার পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা বিয়ের পরিকল্পনা করতে গিয়ে খামিরুলকে হত্যার ষড়যন্ত্র করেন। এতে সহযোগিতা করে রউফের স্ত্রী ইতি আক্তার।

অভিযোগে আরও বলা হয়েছে, গত ১৪ জানুয়ারি আব্দুর রউফ ও ইতি আক্তার খামিরুলের বাড়িতে বেড়াতে যান। সেদিন রাতে খামিরুলকে রুটি খেতে দেয়া হয়। খাবারের পরই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ১৬ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাদী পক্ষের আইনজীবী দেলওয়ার হোসেন রাসেল জানান, ‘অভিযুক্তদের একটি কল রেকর্ড থেকে পরকীয়ার প্রমাণ পাওয়া গেছে। কথোপকথনের মাধ্যমে জানা গেছে, খাবারে বিষ প্রয়োগ করেই খামিরুলকে হত্যা করা হয়েছে। এরপরই আদালতে মামলা দায়ের করা হয়।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিদুর রহমান বলেন, ‘আদালতের নির্দেশে মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে সিআরপিসি ১৭৬ ধারা অনুযায়ী কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ