1. admin@doinikbartamansongbadbd.com : admin :
আমাদের পাড়া আমাদের সমাধানে মেগাক্যাম্পে সাধারণ মানুষের সমস্যা শুনলেন মহকুমাশাসক ও বিধায়ক - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আমাদের পাড়া আমাদের সমাধানে মেগাক্যাম্পে সাধারণ মানুষের সমস্যা শুনলেন মহকুমাশাসক ও বিধায়ক

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯০ বার পঠিত

মোমিন আলি লস্কর ও উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় ঃ

জয়নগর:-আমাদের পাড়া, আমাদের সমাধান” মেগা ক্যাম্প একটি যুগান্তকারী প্রকল্প যা পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে এবং এটি প্রতিটি বুথে একটি নির্দিষ্ট বরাদ্দ নিয়ে বাস্তবায়িত হচ্ছে, যার মাধ্যমে স্থানীয় মানুষের সমস্যাগুলি সমাধান করা এবং জনগণকে পরিষেবা প্রদান করা লক্ষ্য। এটি একটি অনন্য উদ্যোগ এবং এর লক্ষ্য হলো ‘দুয়ারে সরকার’ প্রকল্পের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পরিষেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে সমাধান খুঁজে বের করা।
পশ্চিমবঙ্গ সরকার চালু করল একটি যুগান্তকারী প্রকল্প ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ যা সারা দেশের মধ্যে অনন্য নজির। এই প্রকল্পে প্রতিটি বুথের জন্য বরাদ্দ থাকছে ১০ লক্ষ টাকা, আর এলাকার মানুষ নিজেরাই ঠিক করবেন পাড়ার কোন কোন উন্নয়নে খরচ করা হবে এই টাকা। সুতরাং সিদ্ধান্ত পাড়ার মানুষের বাস্তবায়ন করবে সরকার।আমাদের পাড়া আমাদের সমাধানের মেগা ক্যাম্পের কর্মসূচিতে ভিড় চোখে পড়ার মতন জয়নগরে।রাজ্যের সমস্ত বুথের মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতীতের তিন বিধানসভা নির্বাচনে গ্রামবাংলা থেকে ভরপুর ভালোবাসা পেয়েছেন তিনি।
২০২৬-এর বিধানসভা ভোটের আগে এই পদক্ষেপ মমতার ‘মাস্টারস্ট্রোক’ বলে দাবি রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। কারণ এই প্রকল্পের মাধ্যমে এক দিকে যেমন স্থানীয় সমস্যাগুলির সমাধান সম্ভব, অন্য দিকে রাজনৈতিক ভাবে তৃণমূল কংগ্রেস ও প্রকল্পের কথা সামনে রেখে তৃণমূল স্তরে গিয়ে জন সংযোগ করতে পারবে। যার ফল দেখা যেতে পারে ভোটবাক্সে। আর এই কর্মসূচিতে মঙ্গলবার বেলা ১২টা নাগাদ দ: ২৪ পরগনা জেলার জয়নগর দুই নম্বর ব্লকের ফুঁটিগোদা গ্রাম পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধানের মেগা ক্যাম্পের কর্মসূচি পালন করা হয় নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের ইন্দিরা কমিউনিটি হলে।
ফুঁটিগোদা গ্রাম পঞ্চায়েতের ২২১,২৩২ ও ২৩৩ নং বুথের মানুষের সমস্যা লিপিবদ্ধ করা হয় এই শিবিরের মধ্যে দিয়ে।মহকুমাশাসক চিত্রদীপ সেন ও বিধায়ক বিশ্বনাথ দাস এই শিবিরের গুরুত্ব তুলে ধরলেন।আমাদের পাড়া আমাদের সমাধানের মেগা ক্যাম্পের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক মাননীয় স্বামী সদানন্দজী মহারাজ মহাশয়,বারুইপুর মহকুমাশাসক চিত্রদীপ সেন মহাশয়,জয়নগর বিধায়কসভা কেন্দ্রের বিশিষ্ট শিক্ষক বিধায়ক বিশ্বনাথ দাস মহাশয়,জয়নগর দুই নম্বর ব্লকের বিডিও মনোজিত বসু মহাশয়,জয়নগর দুই নম্বর ব্লকের জয়েন্ট বিডিও কৌশিক সাহা মহাশয়, জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হক, জয়নগর দু নম্বর ব্লকের আই ডি ও শ্রেয়া বর্গী,জয়নগর দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়াঙ্কা মন্ডল মহাশয়া ,জয়নগর দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কর্ণকান্তি হালদার, মৎস্য কর্মাধ্যক্ষ সুব্রত মন্ডল, খাদ্যের কর্মাধ্যক্ষ ওয়াহিদ মোল্লা, ফুঁটিগোদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবা রীনা মন্ডল মহাশয়া ,ফুঁটিগোদা অঞ্চলের উপপ্রধান সুকান্ত সরদার মহাশয়,গোবিন্দ বিশ্বাস,বিধান হালদার সহ একাধিক বিশিষ্ট ব্যাক্তিবর্গ গন।

ফুঁটিগোদা গ্রাম পঞ্চায়েতের ২২১,২৩২ ও ২৩৩ নং বুথের মানুষের সমস্যা লিপিবদ্ধ করা হয় এই শিবিরের মধ্যে দিয়ে।মহকুমাশাসক চিত্রদীপ সেন ও বিধায়ক বিশ্বনাথ দাস এই শিবিরের গুরুত্ব তুলে ধরলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ