1. admin@doinikbartamansongbadbd.com : admin :
আন্দোলনের শপথে স্বেচ্ছাসেবক দল: বিএনপিতে শুধু ত্যাগী নেতাকর্মীদেরই মূল্যায়ন হবে - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আন্দোলনের শপথে স্বেচ্ছাসেবক দল: বিএনপিতে শুধু ত্যাগী নেতাকর্মীদেরই মূল্যায়ন হবে

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৬ বার পঠিত

আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এনায়েতপুর থানার আওতাধীন ৯নং খুকনী ইউনিয়ন শাখার উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ই সেপ্টেম্বর) বিকেল ৩টায় এনায়েতপুর থানা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত কর্মী সভায় নেতাকর্মীদের অংশগ্রহণে চারপাশ মুখরিত হয়ে ওঠে।সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আহসান হাবিব উজ্জল।প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ ছানোয়ার হোসেন ছানু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জনাব আব্দুল কাদের তালুকদার রিমন, যুগ্ম আহ্বায়ক, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল, জনাব মোঃ তানভীর শাকিল, যুগ্ম আহ্বায়ক, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল, জনাব মোঃ নাজমুল হক, যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল, জনাব শাহরিয়া মামুন রাজু, সদস্য ও সহ-দপ্তরের দায়িত্বে, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল।সভাপতিত্ব করেন এনায়েতপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শাহরিয়ার ইমন।সঞ্চালনায় ছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহম্মদ আলী সরকার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ হযরত আলী মোল্লা।সার্বিক সহযোগিতায় ছিলেন- মোঃ হযরত আলী বেপাড়ী, মোঃ সোনাউল্লাহ সরকার, মোঃ সোহেল রানা, মোঃ মাহমুদুল হাসান, মোঃ আলমগীর হোসেন, মোঃ আমিনুল সরকার, মোঃ শফিকুল ইসলাম, মোঃ আসান আলী, মোঃ ইছা আহাম্মেদ ও মোঃ স্বপন মির্জা।নেতৃবৃন্দের দৃঢ় ঘোষণা বক্তারা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে।”বর্তমান সরকারের দুঃশাসন, লুটপাট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জনগণের অধিকার হরণ করার বিরুদ্ধে সবাইকে মাঠে নামতে হবে।বিএনপি কোনোভাবেই পি.আর. পদ্ধতির নির্বাচন চায় না। জনগণের ভোটাধিকার রক্ষার জন্যই দলের আন্দোলন চলছে।তারা আরও স্পষ্ট করে বলেন, ৫ জুলাইয়ের আগে যারা আন্দোলনে ছিলেন তারাই দলে মূল্যায়িত হবেন। ৫ জুলাইয়ের পর যারা স্বার্থের কারণে বিএনপিতে যোগ দিয়েছেন, তাদের দলে কোনো স্থান হবে না।নেতারা পরিষ্কার বার্তা দেন— বিএনপি ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের হাত ধরেই আগামীর গণআন্দোলন বেগবান হবে।সভা শেষে নেতাকর্মীরা একযোগে শপথ নেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের এই সংগ্রামে আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত মাঠে থাকব।”এসময় উপস্থিত বিপুল সংখ্যক নেতাকর্মীদের স্লোগানে পুরো এলাকা কেঁপে ওঠে।এই কর্মী সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, এনায়েতপুর থানা শাখা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ