1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ময়মনসিংহে জেলা প্রশাসকের মাধ্যমে স্কপের ৯ দফা দাবিতে স্মারকলিপি - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

ময়মনসিংহে জেলা প্রশাসকের মাধ্যমে স্কপের ৯ দফা দাবিতে স্মারকলিপি

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩ বার পঠিত

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ, স্থায়ী মজুরি কমিশন গঠন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিতে আইএলও কনভেনশনের আলোকে গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নসহ ৯ দফা দাবিতে সারাদেশের ন্যায় ময়মনসিংহেও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটে ময়মনসিংহ জেলা প্রশাসকের মাধ্যমে শ্রম উপদেষ্টার বরাবর এই স্মারকলিপি প্রদান করেন শ্রমিক নেতৃবৃন্দ। স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক মফিদুল আলম।

দাবিগুলোর মধ্যে রয়েছে— বন্দর-করিডর ইজারা দেওয়ার পাঁয়তারা বন্ধ, স্থায়ী কাজে অস্থায়ী/আউটসোর্সিং/ঠিকাদারি নিয়োগ পদ্ধতি বাতিল, শ্রমিক হত্যা-নিপীড়নের বিচার নিশ্চিত করা, বন্ধ কলকারখানা চালু করা ইত্যাদি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ময়মনসিংহ জেলার সভাপতি অ্যাডভোকেট হারুন অর রশীদ, শ্রমিকদল ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ময়মনসিংহ জেলার সহ-সভাপতি মাহবুবুর রহমান বাবুল, কোষাধ্যক্ষ আব্দুর রহমান টমন, দপ্তর সম্পাদক বাবলী আকন্দ ও কার্যকরী সদস্য মোখলেছুর রহমান প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ