1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বিশ্ব মেরুরজ্জু দিবস: মানিকগঞ্জে সচেতনতা ও পুনর্বাসনের আহ্বান - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিশ্ব মেরুরজ্জু দিবস: মানিকগঞ্জে সচেতনতা ও পুনর্বাসনের আহ্বান

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ বার পঠিত

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মেরুরজ্জু আঘাতে আক্রান্তদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে মানিকগঞ্জে পালিত হলো বিশ্ব মেরুরজ্জু দিবস (World Spinal Cord Day)। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে শহরের সিআরপি অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি মানিকগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ আব্দুল বাতেন বলেন, “সঠিক সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টা মেরুরজ্জুজনিত আঘাতের ঝুঁকি কমাতে পারে এবং ক্ষতিগ্রস্তদের জীবন নতুনভাবে গড়ে তুলতে সাহায্য করতে পারে।”

বক্তারা জানান, মেরুরজ্জু আঘাতপ্রাপ্তদের উন্নত চিকিৎসা সুবিধা ও সহানুভূতিশীল পরিবেশ প্রদানই তাদের জীবনযাত্রার মান উন্নয়নের মূল শর্ত। তারা সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এসব ক্ষতিগ্রস্তদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন সিআরপি’র প্রজেক্ট অফিসার রহমতউল্লাহ বারী এবং সঞ্চালনা করেন এডভোকেসি অফিসার কাজী আইরিন জান্নাত। আরও বক্তব্য দেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোঃ রতন পারভেজ, প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের জেলা সমন্বয়কারী এডভোকেট মুহাম্মদ মাসুদুল হক মাসুদ এবং সিআরপি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল ইসলাম।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, শিক্ষার্থীসহ মেরুরজ্জু আঘাতে আক্রান্ত ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সবাই মেরুরজ্জু আঘাত প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, এবং ক্ষতিগ্রস্তদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ