1. admin@doinikbartamansongbadbd.com : admin :
উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ১লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার! - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ১লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার!

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩ বার পঠিত

 

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার সীমান্ত উপজেলা উখিয়ার এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬৪ ব্যাটালিয়নের পৃথক বিশেষ অভিযানে মালিকবিহীন ১ লাখ ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। অভিযানের সময় চোরাকারবারীরা সাঁতার কেটে পালিয়ে যাওয়ায় তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


• উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি জানিয়েছেন, সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পালংখালী সীমান্তের আঞ্জুমান পাড়ার পানির পয়েন্ট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। মিয়ানমার দিক থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে ধাওয়ার সময় চোরাকারবারীরা একটি কালো ব্যাগ ও শার্টে মোড়ানো পোটলা ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি করে ৯ কাটে খাকি প্যাকেটে মোড়ানো নীল বায়ুরোধী ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি জানান, পরবর্তী দিন (৯ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে আরেকটি বিশেষ অভিযান পরিচালিত হয়। সকাল সাড়ে ৯টায় মিয়ানমার দিক থেকে সন্দেহজনক দুই ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে তারা পালিয়ে যায়। তবে হস্তচালিত নৌকায় রাখা সাদা পলিব্যাগ তল্লাশি করে খাকি প্যাকেটে মোড়ানো নীল বায়ুরোধী ১০ কাটে ১ লাখ ইয়াবা ট্যাবলেট* উদ্ধার করা হয়।
লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন আরও জানান, পলাতক চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবেন্ত উপজেলা
উখিয়ার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬৪ ব্যাটালিয়নের পৃথক বিশেষ অভিযানে মালিকবিহীন ১ লাখ ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। অভিযানের সময় চোরাকারবারীরা সাঁতার কেটে পালিয়ে যাওয়ায় তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি জানিয়েছেন, সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পালংখালী সীমান্তের আঞ্জুমান পাড়ার পানির পয়েন্ট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। মিয়ানমার দিক থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে ধাওয়ার সময় চোরাকারবারীরা একটি কালো ব্যাগ ও শার্টে মোড়ানো পোটলা ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি করে ৯ কাটে খাকি প্যাকেটে মোড়ানো নীল বায়ুরোধী ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি জানান, পরবর্তী দিন (৯ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে আরেকটি বিশেষ অভিযান পরিচালিত হয়। সকাল সাড়ে ৯টায় মিয়ানমার দিক থেকে সন্দেহজনক দুই ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে তারা পালিয়ে যায়। তবে হস্তচালিত নৌকায় রাখা সাদা পলিব্যাগ তল্লাশি করে খাকি প্যাকেটে মোড়ানো নীল বায়ুরোধী ১০ কাটে ১ লাখ ইয়াবা ট্যাবলেট* উদ্ধার করা হয়।
লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন আরও জানান, পলাতক চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ