1. admin@doinikbartamansongbadbd.com : admin :
আমতলীতে সাবেক স্বামীকে শায়েস্তা করতে কিশোর গ্যাং ভাড়া অবশেষে তালাকপ্রাপ্ত স্ত্রীসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্য পুলিশের হাতে গ্রেফতার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আমতলীতে সাবেক স্বামীকে শায়েস্তা করতে কিশোর গ্যাং ভাড়া অবশেষে তালাকপ্রাপ্ত স্ত্রীসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্য পুলিশের হাতে গ্রেফতার

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলীতে সাবেক স্বামীকে শায়েস্তা করতে কিশোর গ্যাং চক্রের তিন সদস্যকে ভাড়া করেন তালাকপ্রাপ্ত স্ত্রী লাইজু আক্তার। অবশেষে তিন কিশোর গ্যাং সদস্যসহ তালাকপ্রাপ্ত স্ত্রীকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন কিশোর গ্যাং চক্রের সদস্য মোঃ সাকিল (১৯) মোঃ রাকিবুল (১৯) মোঃ ওলি হাওলাদার (১৯) ও তালাকপ্রাপ্ত স্ত্রী লাইজু আক্তার (২৪)।আমতলী থানা সূত্রে জানা গেছে, উপজেলার চাওড়া ইউনিয়নের উতশিতলা এলাকার মোসা: লাইজু বেগম এর সাথে জনৈক ফরহাদ ইসলাম জয় নামে এক ব্যক্তির সাথে বিবাহ হয়। তাদের পরিবারে একটি মেয়ে সন্তান জন্ম নেওয়ার পর পারিবারিকভাবে বনিবনা না হওয়ায় গত তিন বছর পূর্বে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তালাকপ্রাপ্ত স্ত্রী লাইজু বেগম তার সাবেক স্বামী ফরহাদকে তাদের মেয়েকে দেখার জন্য আসতে বললে ফরহাদ উতশিতলা এলাকার সড়কে আসে। লাইজু পূর্ব পরিকল্পিতভাবে ফরহাদকে শায়েস্তা করার উদ্দেশ্যে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে ভাড়ায় নিয়ে আসে। কিশোর গ্যাংয়ের সদস্যরা লাইজুর সাবেক স্বামী ফরহাদকে মারধর করে সাথে থাকা মোবাইল এবং টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়।ওই ঘটনায় লাইজুর সাবেক স্বামী ফরহাদ রবিবার রাতে আমতলী থানায় অভিযোগ দিলে ওই রাতেই পুলিশ অভিযান পরিচালনা করে ফরহাদের সাবেক স্ত্রী মোসাঃ লাইজু বেগম ও ওই ঘটনার সাথে জড়িত কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান বলেন, ভূক্তভোগীর দেয়া মামলায় গ্রেফতারকৃতদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ