
সারোয়ার কবির ফাহাদ, জেলা প্রতিনিধি, ময়মনসিংহঃ
ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৩ হাজার ৭৯০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির ২৪ হাজার টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে, রবিবার নেত্রকোণার মুক্তার পাড়া থেকে চিহ্নিত এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়, তার নাম আলমগীর হোসেন, সে কলমাকান্দার নাজিরপুর বাজারের জালাল উদ্দীন ছেলে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, রবিবার সকালে বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে নেত্রকোনা সদর থানার মুক্তারপাড়া এলাকায় মাদকবিরোধী পরিচালনা করে মোঃ আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়, তার কাছ থেকে ১৩ হাজার ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ অর্থ ২৪ হাজার টাকা ও ক্রেতা- মাদকবিক্রেতাদের অল্প সময়ে যোগাযোগ এবং মাদকবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ উদ্ধার করা হয়, এ ব্যাপারে উপ পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে গ্রেফতারকৃত আলমগীরের বিরুদ্ধে নেত্রকোনা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।