1. admin@doinikbartamansongbadbd.com : admin :
শ্মশানে ছাগল নিয়ে গাছের ক্ষতিসাধনে বাধা দেওয়ায় প্রহরীকে এলোপাথাড়ি মারধর - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শ্মশানে ছাগল নিয়ে গাছের ক্ষতিসাধনে বাধা দেওয়ায় প্রহরীকে এলোপাথাড়ি মারধর

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২২ বার পঠিত

সারোয়ার কবির ফাহাদ, জেলা প্রতিনিধি, ময়মনসিংহঃ

ময়মনসিংহ মুক্তাগাছা পৌরসভার শ্মশান ঘাটের দায়িত্বে থাকা প্রহরীকে মারধরের ঘটনা ঘটেছে গত ৭ সেপ্টেম্বর ২০২৫ রবিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে, আহত প্রহরী দ্বীপ ঘোষ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে, অভিযোগ সূত্রে জানা যায়, জালাল উদ্দীন (৭৫) প্রায়ই শ্মশানে ছাগল নিয়ে গাছের ক্ষতিসাধন করে, প্রহরী দ্বীপ ঘোষ জালালকে ছাগল চড়াতে নিষেধ করলে দ্বীপ ঘোষ কে গালাগালি করতে থাকে, এক পর্যায়ে প্রহরীকে কাঠের (চলা) লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকে, চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্সে ভর্তি করে, আহত প্রহরী বলেন—ছাগলে গাছ খেয়ে ফেলে, অনেকবার নিষেধ করলেও শুনে না, আজকে নিষেধ করলে গালাগালি করে হাতে থাকা কাঠের লাঠি দিয়ে বেদম প্রহার করে, মুক্তাগাছা পৌর শ্মশানের সভাপতি ডাঃ ভাস্কর সাহা কল্লোল জানান, ঘটনা শুনে দ্বীপকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই, পরে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, প্রহরী ও শ্মশানের নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত, হামলাকারীর কঠিন শাস্তির প্রত্যাশা করছি, মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান—পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, এ ঘটনায় শ্মশান কমিটি ও সনাতন ধর্মের অনুসারীরা দ্রুত তদন্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ