1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মানবিক আনসার ভিডিপি সদস্য - রাশি সমদ্দার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মানবিক আনসার ভিডিপি সদস্য – রাশি সমদ্দার

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ আনসার ভিডিপিতে আদাবরের ৩০ নং ওয়ার্ডের সাহসী নেত্রী রাশি সমদ্দার। পুরুষদের সাথে সমান তালে তাল মিলিয়ে জীবনের ঝুকি নিয়ে করোনা কালীন থেকে অসহায়দের পাশে থেকেছেন এই নেত্রী। এই দলনেত্রী মোহাম্মদপুর আদাবরের ৩০ নং ওয়ার্ডে যোগদান করে। করোনা মহামারীর মধ্যে ২০২০ সালের মে মাসে যোগদানের পর থেকে তিনি তার দায়িত্ব সততা ও সাহসিকতার সাথে পালন করে আসছেন।
তিনি মোহাম্মদপুর থানার আদাবরের ৩০ নং ওয়ার্ডের আনসার ভিডিপি দলনেত্রী হিসাবে কর্মরত আছেন।
একজন পরিপূর্ণ নারী যোদ্ধা হিসেবে এই দলনেত্রী দায়িত্ব পালন করেন সর্বক্ষনিক। ফুটপাত থেকে হাসপাতালে সেবা দিয়ে থাকেন সবসময়।
এ দলনেত্রী চাকরি পাশাপাশি অবসরে সময়ে সাধারণ মানুষের কল্যানে কাজ করে থাকেন।

সেচ্ছায় রক্তদান থেকে শুরু করে, বৃক্ষ রোপণ,
মাদক বিরোধী কর্মকান্ড, বাল্যবিয়ে, ইভটিজিং ও করোনা মহামারীর মধ্যে নিজের জীবন বাজি রেখে জনসচেতনতা মূলক প্রচার ও নৈতিক কর্মকান্ডে সর্বদা নিজেকে নিয়োজিত রাখেন। অনৈতিক কর্মকান্ড থেকে বিরত রাখতে মানুষকে সচেতনতা মুলক প্রচার করে থাকেন।
প্রতি সপ্তাহে অসহায় মানুষের কল্যাণে তিনি তার সাধ্য মতো খাবারের ব্যবস্থা করে থাকেন।৷ এর পাশাপাশি তিনি ডিএমএ মৌলিক প্রশিক্ষন দিয়ে থাকেন। প্রথম থেকে তৃতীয় ধাপে মৌলিক প্রশিক্ষনও শেষ করেন।
মানুষের বিপদের কথা শুনলেই তার সামর্থ্য অনুযায়ী সর্বদা চেষ্টা অব্যাহত থাকে এই নেত্রীর।
তিনি সবসময় সকল কাজ নিষ্ঠা ও সত-সাহসিকতার সাথে পালন করে থাকেন। তিনি তার ভালো কাজের সম্মাননা স্বরুপ আনসার ভিডিপি থেকে বিভিন্ন সময়ে সম্মাননা পুরস্কার পেয়েছেন।

তিনি আনসার ভিডিপির সদস্য হয়ে নিজেকে গর্বিত মনে করেন। ওই সদস্য তার এলাকায় মানবিক নেত্রী নামেও পরিচিতি লাভ করেন।
আনসার ভিডিপি সদস্য রাশি সমদ্দারের কাছে জানতে চাইলে তিনি – প্রতিবেদককে জানান, আনসার ভিডিপির সদস্য হতে পেরে নিজেকে গর্বিত মনে করি। আনসার ভিডিপির সাথে যুক্ত হয়ে সর্বদা ভালো কাজ করার অনুপ্রেরণা পাই সেটা মানুষের মধ্যে প্রচার করি।
ভালো কাজ করার সুযোগ সবার হয় না, আমি একজন সদস্য হয়েই এভাবেই মানুষের সাথে মিলেমিশে সুখ দুঃখে পাশে থাকতে চাই। আমাকে সাধারণ মানুষের সাথে মিলেমিশে কাজ করার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনী ( আনসার ভিডিপি)।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ