1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে ফতেহাবাদ স্টার যুব সংঘ ক্লাব - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে ফতেহাবাদ স্টার যুব সংঘ ক্লাব

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

আল আমিন জেলা প্রতিনিধি কুমিল্লাঃ

দেবিদ্বার থানাধীন ফতেহাবাদ গ্রামের কুড়াল পাড়ায়, ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয় ফতেহাবাদ স্টার যুব সংঘ নামক এ ক্লাবটি। এলাকার একজাক তরুণ যুবকদের সমন্বয়ে ঘটিত এই ক্লাবটির মূল উদ্দেশ্য হচ্ছে এখানকার গরিব অসহায় মানুষের পাশে থেকে তাদেরকে সহায়তা করা।
এই ক্লাবের চলমান কর্মসূচির অংশ হিসেবে ৭ই সেপ্টেম্বর রবিবার সকাল ১০ টায় ক্লাবের অফিসে আনুষ্ঠানিকভাবে এক অসহায় অসুস্থ রোগীকে চিকিৎসা অনুদান বাবদ নগদ ৬০ হাজার টাকা এবং ফতেহাবাদ টু দুলালপুর রাস্তায় শাহ আলম মার্কেট থেকে আবু জাফর দারোগা বাড়ি পর্যন্ত ১৩২০ মিটার রাস্তা সংস্করণের জন্য ১ লক্ষ ৭০ হাজার টাকা প্রদান করা হয়।
এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতেহাবাদ স্টার যুব সংঘের প্রধান উপদেষ্টা জনাব ডাঃ গোলাম মোস্তফা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র ক্লাবের উপদেষ্টা মন্ডলী সদস্য, সাজেদুল ইসলাম খান, মোঃ আবু হানিফ, আলী আকবর, শাহজাহান পুলিশ।
ক্লাবের সাধারণ সম্পাদক জনাব মোঃ কাউসার, ক্যাশিয়ার মোঃ আল আমিন সহ অন্যান্য সদস্য বৃন্দ।
প্রধান অতিথি ডাঃ গোলাম মোস্তফা তার বক্তব্যে বলেন, যাদের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতায় এই ক্লাবটি পরিচালিত হয়ে আসছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বিশেষ করে অত্র ক্লাবের সভাপতি কাইয়ুম হোসেন,
প্রধান পৃষ্ঠপোষক রাজি মোঃ ইউনুস, সাধারণ সম্পাদক মোঃ কাউসার, ক্যাশিয়ার মোঃ আল আমিন, প্রফেসর শাহজাহান, এস আই শাহনেওয়াজ,ও আব্দুস সাত্তার, মোহাম্মদ হাছান, আবুল হোসেন, আকরাম হোসেন পুলিশ,
সহ-সভাপতি শরীফ, আলাউদ্দিন, বুলবুল, তাদের গুরুত্বপূর্ণ সহযোগিতা ও দিকনির্দেশনার মাধ্যমে এই ক্লাবটি প্রতিনিয়তই এখানকার গরিব অসহায় মানুষদের পাশে থেকে কাজ করতে পারছে।

সমাজে যখন দুর্নীতি অন্যায় ও মাদকে ভরে গেছে। পক্ষান্তরে এই ক্লাবের প্রতিটি সদস্য মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে। তাই আমি এই ক্লাবের প্রতিটি সদস্যকে ধন্যবাদের সাথে বলতে চাই, আজকে যেমন করে এই চিকিৎসা অনুদান, ও রাস্তা সংস্কার কাজে সহায়তা করেছেন, আগামীতে ও আপনাদের এই সহায়তা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ