1. admin@doinikbartamansongbadbd.com : admin :
লালমোহনে আবাসনের বাসিন্দারা চরম দুর্ভোগে - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লালমোহনে আবাসনের বাসিন্দারা চরম দুর্ভোগে

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯১ বার পঠিত

নিজাম লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলার লালমোহন উপজেলার ২৭টি আবাসনে অন্তত ১ হাজার ৯০০ পরিবার চরম দুর্ভোগে রয়েছেন। এসব আবাসনের বাসিন্দাদের মধ্যে কেউ দিনমজুর, কেউ লেবার, কেউ অটো রিকসা চালক আবার কেউ জেলে। এখানে নিম্নবৃত্তদের বসবাস। ২০০৩ থেকে শুরু করে ২০০৬ সাল পর্যন্ত পর্যায়ক্রমে উপজেলা বিভিন্ন ইউনিয়ানে টিনশেড এসব আবাসন নির্মাণ করা হয়। নির্মাণের কয়েক বছর পর থেকে আবাসনের ঘরগুলো জরাজীর্ণ হয়ে পড়তে শুরু করে। বর্তমানে এসব আবাসনে ঘরের অবস্থা খুবই নাজুক এবং জরাজীর্ণ আবাসনের বাসিন্দাদের দুর্ভোগ চরমে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে লালমোহন বদরপুর ইউনিয়নে ৪টি আবাসনে ব্যারেক রয়েছে। যেখানে দুইটি আবাসনের ব্যারেক ইতোমধ্যে পুণঃনির্মাণ করা হয়েছে। বাকিগুলো জরাজীর্ণ সরেজমিন লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়ানে পূর্ব কচুয়াখালী আবাসনে গিয়ে দেখা গেছে এ আবাসনের প্রতিটি ঘরই জরাজীর্ণ। কোন রকমে দিন পার করতে টিনশেড ঘরগুলোর ওপরে বাসিন্দারা দিয়েছেন তেরপাল এবং পলিথিন। তবুও বৃষ্টি হলে রক্ষা মেলে না এখানের বাসিন্দাদের। বৃষ্টির পানি ভিতরে পরে ভিজে যায় ঘরের প্রয়োজনীয় জিনিস ও আসবাবপত্র। অধিক বৃষ্টিতে কখনো কখনো ঘরগুলো পানিতে টইটুম্বুরও হয়ে যায়। তবে এই আবাসনের বাসিন্দাদের মধ্যে কেউ কেউ ধার দেনা করে নিজেরা ঘুরগুলো মেরামত করে নিয়েছেন। আর বাকিরা রয়েছেন চরম দুর্ভোগে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ