1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মেহেরপুর সদর উপজেলায় নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুর সদর উপজেলায় নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০ বার পঠিত

আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর এমআইপিএস প্রকল্পের আওতায় এবং এফসিডিও’র অর্থায়নে মেহেরপুর সদর উপজেলায় নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম (ওয়েভ) গঠন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, জেলা পাবলিক লাইব্রেরির হলরুমে এ সভার আয়োজন করা হয়।
পিস অ্যাম্বাসেডর সায়্যেদাতুন নেসা নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পিএফজির কোঅর্ডিনেটর মুজাহিদ আল মুন্না, ওয়াইপিএজির সমন্বয়কারী রাজিয়া সুলতানা এবং মাঠ সমন্বয়কারী মোঃ আশরাফুজ্জামান।
সভায় পিএফজি, ওয়াইপিএজি, স্থানীয় নারী প্রতিনিধি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ গ্রহণ করেন, এতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে নারীর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পরে ৪ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়েছে, এতে সুমী বিশ্বাসকে সমন্বয়কারী এবং সুমাইয়া শিমু, ফিরোজা আক্তার পপি ও আফরোজা পারভিনকে সহ-সমন্বয়কারী নির্বাচিত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ