1. admin@doinikbartamansongbadbd.com : admin :
৭ই সেপ্টেম্বর রাতের আকাশে ঘটতে যাচ্ছে বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৭ই সেপ্টেম্বর রাতের আকাশে ঘটতে যাচ্ছে বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

 

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

আগামী ৭ই সেপ্টেম্বর রাতের আকাশে ঘটতে যাচ্ছে বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এটিই হবে চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ।

বাংলাদেশ সময় রাত ৯টা ১৮ মিনিটে গ্রহণ শুরু হবে এবং ধাপে ধাপে গভীর রাত ১২টা ১১ মিনিটে পূর্ণগ্রাসে পৌঁছাবে। এরপর ধীরে ধীরে গ্রহণের সমাপ্তি ঘটবে রাত ২টা ৫৫ মিনিটে। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা স্থায়ী হবে এ দৃশ্য।

বাংলাদেশের প্রতিটি জেলা থেকে একই সময়ে এ গ্রহণ দেখা যাবে। আলাদা কোনো অঞ্চলের জন্য ভিন্ন সময় নেই। খালি চোখে এটি নিরাপদে দেখা সম্ভব। তবে টেলিস্কোপ বা দূরবীন ব্যবহার করলে চাঁদের পৃষ্ঠে ছায়ার বিস্তার আরও স্পষ্টভাবে দেখা যাবে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সেদিন রাতে দেশের অধিকাংশ অঞ্চলে আকাশ পরিষ্কার থাকতে পারে। ফলে গ্রহণ দেখায় বড় কোনো সমস্যা হওয়ার আশঙ্কা নেই।

বিশেষজ্ঞরা বলছেন, চন্দ্রগ্রহণ প্রকৃতির এক অনন্য মহাজাগতিক ঘটনা। এটি শুধু বৈজ্ঞানিক কৌতূহল নয়, তরুণ প্রজন্মের জন্যও এক শিক্ষণীয় অভিজ্ঞতা।

এটাই হবে ২০২৫ সালের শেষ চন্দ্রগ্রহণ। তাই আকাশপ্রেমীদের জন্য এটি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ