1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সেরা সংগঠন সম্নাননা পেলেন (BSSKP) - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সেরা সংগঠন সম্নাননা পেলেন (BSSKP)

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ, দিনাজপুর। প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৮ বার পঠিত

 

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ, দিনাজপুর। প্রতিনিধি
একসাথে চলবো, সুন্দর সমাজ গড়বো এই প্রতিপাদ্যকে ধারণ করে মানবতার কল্যাণে এগিয়ে যাচ্ছে দিনাজপুরের বীরগঞ্জ থেকে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ (BSSKP)। গত ছয় বছর ধরে সমাজের উন্নয়ন ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

দেশ ও সমাজের কল্যাণে মানবিক কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বগুড়ার শিবগঞ্জে অনুষ্ঠিত হয় আবাম আলোকিত সংগঠন সম্মাননা ২০২৫

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে মহাস্থান মাহী সওয়ার ডিগ্রি কলেজের হলরুমে আবাম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে রংপুর ও রাজশাহী বিভাগের ৩৮টি স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করে এবং মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য সেরা সংগঠন হিসেবে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ (BSSKP) কে সম্মাননা  প্রদান করা হয়।এসময় সংগঠনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মোঃ রাজু ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শামসুল আলম খান মুরাদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি রাশেদুল্লাহ এবং আঞ্চলিক টিম সদস্য আকন্দ হাসান মাহমুদ।

বিএসএসকেপি কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মোঃ রাজু ইসলাম বলেন, এই সম্মাননা আমাদের জন্য শুধু গর্বের নয়, বরং ভবিষ্যতে আরও বেশি মানবিক কাজে উৎসাহিত হওয়ার অনুপ্রেরণা।

বিএসএসকেপি প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় তত্ত্বাবধায়ক এনায়েত উল্লাহ সিয়াম বলেন, আমরা দেশের প্রান্তিক জনগোষ্ঠি ও সমাজের উন্নয়নমূলক কার্যক্রমে অঙ্গীকারবদ্ধ। আমরা প্রতিনিয়ত দেশের বিভিন্ন স্থানে সাংগঠনিক কার্যক্রম চলমান রেখেছি। সংগঠনের এই অর্জনে আবাম ফাউন্ডেশন বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানবিক মূল্যবোধ ও সহযোগিতার মাধ্যমে সমাজে পরিবর্তন আনা সম্ভব। আবাম ফাউন্ডেশন সবসময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ