1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রামগঞ্জে পল্লী বিদ্যুতের ১১১ জনের মধ্যে ৯৯ জনই ছুটিতে - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রামগঞ্জে পল্লী বিদ্যুতের ১১১ জনের মধ্যে ৯৯ জনই ছুটিতে

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮১ বার পঠিত

 

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

চারদফা দাবী আদায়ের লক্ষ্যে লক্ষ্মীপুরের রামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ১১১জন কর্মকর্তা কর্মচারীর মধ্যে ৯৯জনই ছুটির দরখাস্ত দিয়ে ছুটিতে চলে গেছেন।
এতে করে উপজেলার সাধারণ গ্রাহকরা পড়েছে চরম বিপাকে কোথাও বিদ্যুৎ বিভ্রাট, লোডশেডিং বা কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তা দেখার কেউ নেই বলে জানালেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এছাড়া পানপাড়া, আজিমপুর-করপাড়া, ভাটরা ও ভাদুর বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের সকল কর্মচারীগণ দাবী আদায় হওয়া না পর্যন্ত কর্মস্থলে যোগ না দেয়ার জন্য রামগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম এর কাছে কেন্দ্রের মোবাইল ফোন জমা দিয়েছেন। এ ঘটনায় উক্ত এলাকাগুলোতে বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের মেইন সংযোগ চালু বা বন্ধ করার মতোও কেউ নাই বললেই চলে।
চারদফা দাবীর প্রেক্ষিতে ছুটিতে যাওয়া কর্মচারীরা জানান, আগামী ৫ কার্যদিবসের মধ্যে বিদ্যুৎ বিভাগের গঠিত দুইটি কমিটির চূড়ান্ত প্রতিবেদন দাখিল এবং বাস্তবায়নের রূপরেখা প্রকাশ করতে হবে। কর্মীদের নিয়মিতকরণ, মামলা প্রত্যাহার করে চাকরিচ্যুতদের স্বপদে পূর্ণবহাল, অন্যায়ভাবে বদলিকৃতদের পদায়ন, বরখাস্তদের পূর্ণবহাল, সংযুক্তদের বরখাস্ত, লাইনম্যানদের কর্মঘন্টা নির্ধারণ, বরখাস্ত পাঁচজনকে পূর্ণবহাল ও দূর্নীতিবাজদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ।
লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি রামগঞ্জ শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ শাহীন রেজা ফরাজী ঘটনার সত্যতা স্বীকার করে জানান ১১১জনের মধ্যে ৯৯জন ছুটির দরখাস্ত দিয়ে চলে গেছেন, বিদ্যুৎ বিতরণ উপকেন্দ্রের কর্মচারীগণ মোবাইল জমা দিয়ে অফিস ত্যাগ করেন। আমরা কয়েকজন নন-টেকনিক্যাল যারা রয়েছি তারা ইচ্ছা করলেও যেতে পারি না।

মোঃ মাসুদ রানা মনি রামগঞ্জ লক্ষ্মীপুর।
মোবাইলঃ০১৬৩০৮২১৩৪২
তাং-০৭-০৯-২৫ইং।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ