1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ময়মনসিংহে ফেনসিডিলসহ তিন কারবারি গ্রেফতার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ময়মনসিংহে ফেনসিডিলসহ তিন কারবারি গ্রেফতার

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

সারোয়ার কবির ফাহাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহে র‍্যাব-১৪ এর সিপিএসসি কোম্পানির অভিযানে ৯৮ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের মৌলী ফিস এন্ড ফিসারিজের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করে র‍্যাব।

র‍্যাব জানায়, সরকার পরিবহন নামের একটি বাস তল্লাশির সময় সন্দেহজনক গতিবিধির কারণে তিন যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তারা স্বীকার করে তাদের ব্যাগে অবৈধ মাদক ফেনসিডিল রয়েছে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের হেফাজত থেকে ৯৮ বোতল ফেনসিডিল, তিনটি মোবাইল ফোন এবং মাদক ব্যবসার নগদ ২ হাজার ৩১০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মোঃ এনামুল হক (৩১), মোঃ আরিফুল ইসলাম (২৪) ও মোঃ আঃ হেকিম। উদ্ধারকৃত ফেনসিডিলের বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৯৬ হাজার টাকা বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব আরও জানায়, মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে উদ্ধারকৃত আলামতসহ ময়মনসিংহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ