1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নাগেশ্বরীতে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচীর লিফলেট বিতরণ। - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নাগেশ্বরীতে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচীর লিফলেট বিতরণ।

মোঃ মাইনুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮ বার পঠিত

 

মোঃ মাইনুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে উঠে আসা এক সময়ের রাজপথ কাপানো মেধাবী সাবেক ছাত্রনেতা ডাঃ মোঃ মাহফুজার রহমান মারুফ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-১ আসনের নাগেশ্বরী উপজেলায় বিএনপির পক্ষে জনমত গঠনে প্রচারণা চালাচ্ছেন।
কুড়িগ্রামের কৃতি সন্তান ডাঃ মোঃ মাহফুজার রহমান মারুফ ২০০১ সালে এইচএসসি পড়াশুনাকালীন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রংপুর শহর শাখার একজন সদস্য হিসেবে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হন। তিনি ২০০৮ সালে ঢাকা ডেন্টাল কলেজে অধ্যয়নকালীন সময়েও ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত থাকেন। পড়াশুনা শেষ করে ২০০৯ সালে কুড়িগ্রামে এসে কর্মজীবনের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে যুক্ত থাকেন এবং ২০১১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নাগেশ্বরী উপজেলা শাখার সহ-সভাপতি হিসেবে মনোনীত হন। তিনি ২০১৫ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুড়িগ্রাম জেলা কমিটির স্বাস্থ্য ও শিশু বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হলে পরবর্তীতে একই পদে থেকে ২০২৪ সালে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদে মনোনীত হন। ডাঃ মোঃ মাহফুজার রহমান মারুফ ২০১৯ সালে ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুড়িগ্রাম জেলা শাখার কোষাধ্যক্ষ পদে মনোনীত হন এবং ২০২৪ সালের অক্টোবর মাসে তিনি ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক পদে মনোনীত হন। কুড়িগ্রাম-১ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে তার নির্বাচনী এলাকায় দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচী সাধারণ জনগণের মাঝে তুলে ধরছেন। ডাঃ মোঃ মাহফুজার রহমান মারুফ নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের ১১ মাথা, ফকিরেরহাট, গাগলা, নাগেশ্বরী পৌর এলাকায় প্রতিটি পাড়া মহল্লায় ঘুরে ঘুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, ১৯ দফা কর্মসূচী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব এবং তারুণ্যের অহংকার তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচীর পক্ষে লিফলেট বিতরণসহ জনমত গঠনে কাজ করে যাচ্ছেন। এ সময় উপস্থিত ছিলেন- নাগেশ্বরী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, নাগেশ্বরী পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেন, নেওয়াশী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাহাবুব হোসেন, সদস্য সচিব এরশাদুল হক, নাগেশ্বরী পৌর ছাত্রদলের ১নং ওয়ার্ডের যুগ্ম সম্পাদক আমিনুর ইসলাম, ছাত্রদল নেতা নাজমুল হক রনি, রাসেল বাবু সহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সাধারণ মানুষের সাথে মতবিনিময়কালে ডাঃ মোঃ মাহফুজার রহমান মারুফ জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিলে এবং আপনাদের ভোটে নির্বাচিত হলে এই অঞ্চলে দারিদ্রতা নিরসনে সকলের সহযোগিতায় কাজ করবো। নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলায় বেকাত্ব নির্মুল করে মানুষের ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্রতা নিরসনের চেষ্টা করবো। সেই সাথে নদী ভাঙনরোধ, চরাঞ্চলের উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন সহ মাদকমুক্ত কুড়িগ্রাম-১ আসন গঠনে কাজ করবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ