1. admin@doinikbartamansongbadbd.com : admin :
টেকনাফে এপিবিএনের অভিযান অস্ত্রসহ দুই রোহিঙ্গা ডাকাত আটক - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

টেকনাফে এপিবিএনের অভিযান অস্ত্রসহ দুই রোহিঙ্গা ডাকাত আটক

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৭ বার পঠিত

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ

কক্সবাজারের সীমান্ত উপজেলার টেকনাফে
অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই রোহিঙ্গা ডাকাতকে গ্রেফতার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় একটি দেশীয় তৈরি একনলা বন্দুক (ওয়ান শুটার গান), পাঁচ রাউন্ড কার্তুজ ও একটি রামদা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা দুইজন হলেন— শাহ আলম (২৫) ও কেফায়েত উল্লাহ (২৩)। তারা নয়াপাড়া ক্যাম্প-২৬ এক্সটেনশন ও নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা।
শুক্রবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার।
তিনি জানান, ‘আটককৃতরা দীর্ঘদিন ধরে ক্যাম্প এলাকায় সশস্ত্র ডাকাতি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।’
এঘটনায় আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তরের পাশাপাশি আর্মস অ্যাক্ট ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ