1. admin@doinikbartamansongbadbd.com : admin :
চকরিয়ায় ডাকাতির সময় বন্দুকসহ আটক ৩ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চকরিয়ায় ডাকাতির সময় বন্দুকসহ আটক ৩

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ বার পঠিত

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়ায় ডাকাতির সময় দেশীয় তৈরি বন্দুকসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গ্রামার স্কুল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক তিন জন হলেন- চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়া এলাকার মৃত জালাল আহমেদের ছেলে জিশান (২৫) ও শাহারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোরালখালী এলাকার কালু ফকিরের ছেলে আবদুল্লাহ (২৪) এবং পূর্ব বড় ভেওলা ইউনিয়নের কালাগাজী সিকদার পাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে শাহজাহান।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিৎ দাশের তত্ত্বাবধানে পরিচালিত ওই অভিযানে পালানোর চেষ্টা করলে জিশান ও আবদুল্লাহ ও শাহজাহানকে ধরা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি বন্দুক উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর আদালতে সোপর্দ করা হবে। তাদের অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, চকরিয়ার মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে নিয়মিত ডাকাতির ঘটনা ঘটছে। সন্ধ্যার পর রাস্তায় বের হওয়া নিয়ে আতঙ্ক বিরাজ করছে। এ পরিস্থিতিতে পুলিশের টহল ও নজরদারি আরো জোরদার করার দাবি জানান তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ