1. admin@doinikbartamansongbadbd.com : admin :
গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩ বার পঠিত

আবীর হাসান সাভার উপজেলা প্রতিনিধিঃ

গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নির্বাচনে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় শ্রমিক মহলে ব্যাপক উৎসাহ ও আনন্দের সঞ্চার হয়েছে। নির্বাচনে হুমায়ুন কবীর খান সাধারণ সম্পাদক, দেওয়ান জসিম উদ্দিন যুগ্ম সম্পাদক এবং আফজাল হোসেন সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে পরিবহন শ্রমিক সমাজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

ফেডারেশনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা জানিয়েছেন, নতুন কমিটি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, সমস্যা সমাধান, কর্মসংস্থানের উন্নয়ন এবং পরিবহন খাতকে আধুনিকায়নের জন্য কাজ করবে বলে তারা বিশ্বাস করেন। নির্বাচিত নেতৃবৃন্দের মধ্যে বিশেষ করে হুমায়ুন কবীর খান দীর্ঘদিন ধরে শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত থেকে শ্রমিক স্বার্থ রক্ষায় নিরলস কাজ করে আসছেন। তাঁর নেতৃত্বে সংগঠনটি আরও শক্তিশালী হবে বলে সাধারণ শ্রমিকরা আশাবাদ ব্যক্ত করেছেন।

অন্যদিকে যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত দেওয়ান জসিম উদ্দিন ও সহ-সাধারণ সম্পাদক আফজাল হোসেনও শ্রমিক সমাজে গ্রহণযোগ্য এবং জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে তাঁদের সরব ভূমিকা ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে।

স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ নবনির্বাচিত সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর খান, যুগ্ম সম্পাদক দেওয়ান জসিম উদ্দিন এবং সহ-সাধারণ সম্পাদক আফজাল হোসেনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানিয়েছেন। পাশাপাশি তারা প্রত্যাশা করেন, তাঁদের নেতৃত্বে গাজীপুর জেলার পরিবহন শ্রমিকদের ঐক্য আরও সুদৃঢ় হবে এবং ফেডারেশন একটি আধুনিক ও কল্যাণমুখী সংগঠন হিসেবে গড়ে উঠবে।

গাজীপুর জুড়ে নির্বাচনের এই ফলাফলকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের মধ্যে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শ্রমিকরা নতুন নেতৃত্বের প্রতি আস্থা রেখে আগামী দিনে তাঁদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ