1. admin@doinikbartamansongbadbd.com : admin :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুর্গাপুরে যুব ও সুধী সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুর্গাপুরে যুব ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২২ বার পঠিত

এম শাহাবুদ্দিন, রাজশাহী স্টাফ রিপোর্টারঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে এক যুব ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে উপজেলার রাতুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ২নং কিসমত গণকৈড় ইউনিয়নের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার সহকারী সেক্রেটারি ও (পুঠিয়া-দুর্গাপুর) আসনের মনোনীত এমপি পদপ্রার্থী মুহাম্মদ নূরজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা আমীর মাস্টার মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি আব্দুল আজিজ এবং সভাপতিত্ব করেন ইউনিয়নের ভারপ্রাপ্ত আমীর মোঃ আঃ গাফফার সরকার।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ নূরজ্জামান লিটন বলেন, “ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এখানে ধনী-গরিব, নারী-পুরুষের বৈষম্য নেই। আমরা ক্ষমতায় গেলে যুবকদের অনলাইন জুয়া থেকে ফিরিয়ে এনে কারিগরি শিক্ষার মাধ্যমে স্বাবলম্বী করে তুলবো। অথচ আজও দেশ দুর্নীতির কবলে জর্জরিত। প্রতিনিয়ত গুদামে গুদামে পচা চাল ধরা পড়ছে, কিন্তু দায়ীদের ধরা হচ্ছে না। জনগণ জানতে চায়—এমন দুর্নীতি থেকে কবে মুক্তি মিলবে?”

বিশেষ অতিথি মাস্টার মোঃ সাইফুল ইসলাম বলেন, “আগামী নির্বাচনে সবাইকে জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে ইসলামী ঐক্য গড়ে তুলতে হবে । জামায়াত ইসলামী শুধু রাজনীতি করে না, বরং ইসলামী ব্যাংকের মতো সফল প্রতিষ্ঠান পরিচালনা করছে, যা আজ এশিয়ার শীর্ষ ব্যাংকের স্বীকৃতি পেয়েছে। ইসলামী হাসপাতালও দক্ষতার সঙ্গে মানুষের সেবা দিয়ে যাচ্ছে। তাই যুব সমাজকে সঠিক দিকনির্দেশনা দিতে হলে আমাদেরই এগিয়ে আসতে হবে।”

সভাপতির বক্তব্যে মোঃ আঃ গাফফার সরকার বলেন, “সমাজ থেকে অবিচার ও দুর্নীতি দূর করতে হলে ইসলামি আন্দোলনের কোনো বিকল্প নেই। সৎ ও যোগ্য নেতৃত্বকে সমর্থন জানানো এখন সময়ের দাবি।”

বক্তারা আরও বলেন, ইসলামি আন্দোলনই পারে দেশকে সত্যিকারের কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে। এজন্য সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাস্টার মোঃ শামীম উদ্দিন পৌর আমীর মোঃ নুর আলম ও দায়িত্বশীল ব্যক্তিবর্গসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্মের বিপুল উপস্থিতি সমাবেশকে প্রাণবন্ত করে তোলে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ