1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সরকার যেন শহীদ পরিবারের যথাযথ মর্যাদার ব্যবস্থা করেন : মোবারক হোসাইন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সরকার যেন শহীদ পরিবারের যথাযথ মর্যাদার ব্যবস্থা করেন : মোবারক হোসাইন

সিদ্দিকুর রহমান প্রামাণিক:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ বার পঠিত

 

সিদ্দিকুর রহমান প্রামাণিক:
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার উদ্যোগে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক প্রশিক্ষণমূলক ও প্রস্তুতিমূলক নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) বেলা ১১টা চাঁদপুর শহরের আল আমিন একাডেমীর ক্যাম্পাশে শহীদ আব্দুল মালেক মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোঃ মোবারক হোসাইন। তিনি তার বক্তব্যে শহীদ পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন,
“সরকার যেন শহীদ পরিবারের যথাযথ মর্যাদার ব্যবস্থা করে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রিশ হাজার শহীদ পরিবারের খেয়াল রাখবে ইনশাআল্লাহ। এটি এমন একটি সংগঠন যারা শহীদ পরিবারের তালিকা প্রণয়ন করেছে। আমরা অতীতে শহীদ পরিবারের পাশে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।” আমি সরকার প্রধানকে স্পষ্টভাবে বলতে চাই— শহীদ পরিবারের যথাযথ মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সরকার যেন শহীদ পরিবারের সম্মান ও মর্যাদা রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ করে।
তিনি আরও বলেন, আজকের এ প্রশিক্ষণমূলক কর্মশালা তখনই সফল হবে যখন অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদের সকল রূপ রেখে ও সংস্কার বাস্তবায়ন করে নির্বাচন অনুষ্ঠিত করবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ।”
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা আমীর, অধ্যাপক আব্দুর রহিম পাটওয়ারী ।
সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা আমীর ও ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। এবং সঞ্চালনা করেন চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারী ও চাঁদপুর সদর-হাইমচর আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শাহজাহান মিয়া।
কর্মশালার আলোচনায় বক্তারা বলেন, সুষ্ঠু নির্বাচন, ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং জনসাধারণের আস্থা অর্জনের মাধ্যমেই নির্বাচনে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ