1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রামগঞ্জে প্রাইভেট হসপিটাল এসোসিয়েশনের মানববন্ধন অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রামগঞ্জে প্রাইভেট হসপিটাল এসোসিয়েশনের মানববন্ধন অনুষ্ঠিত

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪২ বার পঠিত

 

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর মিলোনিয়াম হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রোগীর মৃত্যুর অভিযোগে রোগীর আত্মীয়-স্বজন কর্তৃক হাসপাতালের ডাক্তার নার্স স্টাফদের উপর হামলা ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রামগঞ্জ প্রাইভেট হসপিটাল ,ডায়াগনস্টিক সেন্টার এসোসিয়েশনের উদ্যোগে কর্মক্ষেত্রে নিরাপত্তা দাবি করে আজ শনিবার রামগঞ্জ পৌরসভার গেইটে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রামগঞ্জ হাসপাতাল এন্ড ডায়গনস্টিক মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নাজমুল হাসান পাটোয়ারীর সভাপতিত্বে ও মিজানুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় এ সময় বক্তব্য প্রদান করেন অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান, মোহাম্মদ নাজমুল হাসান পাটোয়ারী মোহাম্মদ বাবর চৌধুরী, মোঃ ফারুক হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ বলেন হাসপাতাল কর্তৃপক্ষ যদি কোন ভুল করে থাকে তাহলে তাদেরকে আইনের আওতায় আনা যায়, কিন্তু তারা তা না করে প্রতিষ্ঠানে হামলা করে লুটপাট ভাঙচুর করে প্রায় কোটি টাকার ক্ষতি সাধন করে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি, এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।তারা আরো বলেন প্রশাসন যদি দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করে তাহলে রামগঞ্জ সহ সারা দেশে প্রাইভেট হাসপাতালগুলো তাদের সেবা বন্ধ করে দেবে।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ হাশেম পাটোয়ারী মোঃ মামুন হাওলাদার, ফয়সাল আহমেদ সুমন, শাহ আলম সুমন, মিজানুর রহমান জীবন, ফারুক পাঠান,মানিক বাবুসহ প্রমুখ।

মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর।
মোবাইলঃ ০১৬৩০৮২১৩৪২
তাং-০৬-০৯-২৫ইং

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ