1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে জামাত নেতাকে পিটিয়ে হত্যা, আটক ২ - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে জামাত নেতাকে পিটিয়ে হত্যা, আটক ২

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৪ বার পঠিত

 

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে চাচা কামাল হোসেনের হামলায় ভাতিজা সানোয়ার হোসেন (২৯) নামের ওয়ার্ড জামায়াতের আমীরের মৃত্যু হয়েছে । এ ঘটনায় সানোয়ারের মা হাসিনা বেগম (৫৫) ও ছোট ভাই আরিফ হোসেন (১৯) মারাত্মক আহত হয়।
সানোয়ার হোসেন আবদুর রহমান নামের (১) এক ছেলে সন্তানের জনক।
পুলিশ এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় রাকিব হোসেন (২৫) ও রাহাত হোসেন (২২) নামের দুইজনকে আটক করে।
সানোয়ার হোসেনের স্ত্রী আরজিনা আক্তার তন্বী জানান কামাল হোসেনের সাথে ভাতিজা সানোয়ার হোসেনের জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের।
আজ শনিবার দুপুর ১২টার দিকে তার স্বামী সানোয়ার হোসেন বাড়ীর পুকুরের ঘাটলায় যাওয়ার কিছুক্ষণ পর চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখেন তার স্বামী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। একই সময় চাচা কামাল হোসেন তার ছেলে রাকিব ও রাহাত সানোয়ারের মা হাসিনা বেগম ও ভাই আরিফ হোসেনকে পিটিয়ে আহত করে।
হসপিটালে আহত সানোয়ার হোসেনের মা হাসিনা বেগম জানান, কথায় কথায় আমার দেবর কামাল হোসেন ও তার সন্তানরা আমাদের পরিবারের উপর হামলা ও মারধর করে। আজ আমাদের সামনে প্রকাশ্যে শাবল দিয়ে আমার ছেলে সানোয়ারের মাথায় আঘাত করলে
ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে রামগঞ্জ উপজেলা জামাতের আমির মোহাম্মদ নাজমুল হাসান পাটোয়ারী জানান জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচা কামাল হোসেন কাঞ্চনপুর ইউনিয়নের ৪নং ব্রহ্মপাড়া ওয়ার্ডের আমির মোঃ সানোয়ার হোসেনকে পিটিয়ে হত্যা করে। আমরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল বারী জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়। লাশ উদ্ধার করা হয়েছে।মামলার প্রস্তুতি চলছে।

মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর।
মোবাইলঃ০১৬৩০৮২১৩৪২
তাং-০৬-০৯-২৫ ইং

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ