1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বাংলা চলচ্চিত্রের ফ্যাশন যুবরাজ সালমান শাহ এর ২৯ তম মৃত্যুবার্ষিকী শোক র‍্যালি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত... - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাংলা চলচ্চিত্রের ফ্যাশন যুবরাজ সালমান শাহ এর ২৯ তম মৃত্যুবার্ষিকী শোক র‍্যালি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত…

সারোয়ার কবির ফাহাদ, জেলা প্রতিনিধি, ময়মনসিংহ।
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

 

সারোয়ার কবির ফাহাদ, জেলা প্রতিনিধি, ময়মনসিংহ।

সালটা ১৯৯৬ সালের শুক্রবার ৬ই সেপ্টেম্বর ইতিহাসের এই দিনে বাড়ির সবাই মিলে সেদিন একসাথে বসে ছবি দেখছিলেন BTV তে ছবির মাঝখানে ব্রেক, বিকেল ৪ টার বাংলা সংবাদ।সবাই মোটামুটি একটু বাইরে তখন একটু ফ্রেস হওয়ার চেষ্টায়, হঠাৎ খবরের মাঝখানে শুনা গেল একটি গান “ও আমার বন্ধুগু চিরসাথী পথ চলার” আর সংবাদ পাঠিকা ঘোষনা করলো যে, চিত্র নায়ক সালমান শাহ আর নেই।

একটি ঘোষণায় নিস্তব্ধ হয়ে গেল পুরো দেশ পুরো জাতি, খবরটা অবিশ্বাস্য মনে হচ্ছিল প্রথমে, কেও কেও ভাবলো যে হয়তো বা শুটিং এ করা ঘাড়ের ব্যাথায় সে মা*রা গেছেন কারণ কয়েকদিন আগেই পরিচালক শাহ আলম কিরণ সাহেবের শেষ ঠিকানা সিনেমার শুটিং স্পটে ঘাড়ে ব্যাথা পান তিনি, কিন্তু না পরক্ষনেই সারা দেশ জেনে গেল আসল ঘটনা।

বিভীষিকাময় সে সংবাদ আজ ও ভুলা যায়না, বুকের ভেতর টা কেঁপে ওঠে, সালমান শাহ নেই রয়ে গেছে তার অসংখ্য ভক্তবৃন্দ, স্মৃতিতে থাকবে চিরদিন অম্লান আমাদের গর্ব ভাই সালমান, আজ বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মানো ফ্যাশন যুবরাজ অমর নায়ক সালমান শাহ ২৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে, ময়মনসিংহ সালমান শাহ ফ্রেন্ড গ্রুপ পক্ষ থেকে
শোক রেলি ও মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে র‍্যালিটি ময়মনসিংহ নগরী থেকে চরপাড়া মোড় হয়ে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হয়ে এসে শেষ হয়েছে।

উক্ত র‍্যালীতে সকল সালমান শাহ ভক্তরা উপস্থিত ছিলেন এবং রেলি শেষে মিলাদ মাহফিল ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা সম্পন্ন হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ