1. admin@doinikbartamansongbadbd.com : admin :
“ভালুকায় খালে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই তরুণের মৃত্যু” - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

“ভালুকায় খালে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই তরুণের মৃত্যু”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯ বার পঠিত

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় খালে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই তরুণের মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হবিরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ভালুকার মামারিশপুর গ্রামের উজ্জল মিয়ার ছেলে আব্দুল মুমিন (১৮) এবং ময়মনসিংহের মুক্তাগাছার বনবাংলা বাজার এলাকার আব্দুল মোতালেবের ছেলে মাহেদী হাসান (১৯)। তারা দুজনেই ভালুকার মাদরাসাতু রওজাতুস সুন্নাহ আল আরাবিয়া মাদ্রাসার মিজান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন শিক্ষার্থী মাদরাসার সামনের খালে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি সেচে মাছ ধরছিল। এ সময় অসাবধানতাবশত মুমিন ও মাহেদী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে সহপাঠী ও স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ