সারোয়ার কবির ফাহাদ, জেলা প্রতিনিধি, ময়মনসিংহ।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ৩২৬ মামলার দুই আসামিরা প্রকাশ্যে ঘুরলেও পুলিশের ধরা ছোঁয়ার বাইরে রয়েছে বলে বাদী পক্ষ মোঃ নজরুল ইসলাম অভিযোগ তুলেছেন।
এই ৩২৬ মামলাটি দীর্ঘ ৪ বছর পরে বিজ্ঞ সিনিঃ জুডিঃ ম্যাজিঃ ৬নং আদালত ময়মনসিংহ স্বপ্রণোদিত হলে পলাতক আসামীর বিরুদ্বে গ্রেফতারী পরোয়ানাভুক্ত রয়েছে, বাদীর অভিযোগ আসামিরা প্রকাশ্যে ঘুরলেও পুলিশ তাদের ধরছে না পুলিশ, তারাকান্দা থানা মামলা০২ (১২) ২১জি আর ১৯২/২১ ধারাঃ ১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৫০৬/১১৪
মামলার আসামিরা গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে ঢাকায় ও এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আসামী নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ এর নেতা, তারাকান্দা উপজেলা শাখার অর্ন্তগত ৫নং বালিখী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসাইন মনিছ পিতা নুরুল ইসলাম ওমাজহারুল ইসলাম (শুক্কুর ) পিতা মোঃ আঃ কাদের (ডানডু) আসামিদের গ্রেফতার না করায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবারের লোকজন।
কিন্তু তারাকান্দা থানা পুলিশের হাতে ওই গ্রেফতারি পরোয়ানার কাগজপত্র পাওয়ার ৮ মাস হয়ে গেলেও আসামি ধরছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।