1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রামগঞ্জে ২৫ তম বেল্ট প্রদান ও কুংফু চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রামগঞ্জে ২৫ তম বেল্ট প্রদান ও কুংফু চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

 

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষীপুরের রামগঞ্জে বাংলাদেশ কুংফু অ্যাসোসিয়েশনের এর উদ্যোগে ২৫ তম বেল্ট প্রদান ও কুংফু চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে।শনিবার সন্ধ্যায় স্থানীয় জিয়া অডিটরিয়ামে রামগঞ্জ ড্রাগণ ফাইটার কুংফু স্কুলের সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও বাংলাদেশ কুংফু অ্যাসোসিয়েশনের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম ভাট এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ও মার্শাল আর্ট বিশেষজ্ঞ গ্র্যান্ড মাস্টার হাজী মোহাম্মদ ইলিয়াস কোবরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফুল্লাহ আশশামস, আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক কে এম রহমান বাপ্পি, বাংলাদেশ কুংফু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল আউয়াল।অনুষ্ঠানে প্রায় ৩০ জন শিক্ষার্থীকে লাল,কালো, নীল ও হলুদ বেল্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ জহিরুল ইসলাম বলেন কুংফু হলো একটি শারীরিক কসরত ও আত্মরক্ষার কৌশল। এ খেলার মাধ্যমে শিশুরা তাদেরকে রক্ষা করতে শিখবে এবং মাদক থেকে দূরে থাকবে। আমি আপনাদের সাথে ছিলাম আছি এবং থাকব।

মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর।
মোবাইলঃ০১৬৩০৮২১৩৪২
তাং-০৬-০৯-২৫ইং।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ