1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ আটক-৩ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ আটক-৩

মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮ বার পঠিত

 

মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুর শহরের হালদার পাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, খেলনা পিস্তল, ম্যাগাজিন, ওয়াকিটকি ও মাদকদ্রব্যসহ শাকিল, রায়হান এবং সজীব নামের তিন যুবককে আটক করা হয়েছে, শনিবার ৬ সেপ্টেম্বর-২০২৫ মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত মেহেরপুর শহরের হালদারপাড়া ও স্কুলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক-শাকিল হালদার পাড়ার আব্দুর রশিদ, রায়হান সরকারি বালক উচ্চ বিদ্যালয়পাড়ার হামিদুল শেখ ছেলে ও সজীব একই পাড়ার জসিমের ছেলে।
সেনাবাহিনী সূত্র জানা গেছে , সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শনিবার মধ্যরাত থেকে যৌথবাহিনীর নেতৃত্বে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়, অভিযানে অস্ত্র, মাদক ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত এবং বিভিন্ন মামলার আসামি আকাশ, রায়হান ও সজীবকে আটক করা হয়েছে।
তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি খেলনা পিস্তল, তিনটি ওয়াকিটকি সেট ও চার্জার, মাদকদ্রব্য এবং বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়,অভিযান শেষে আটক কৃত তিনজন ও উদ্ধারকৃত সামগ্রী র‍্যাব গাংনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ