1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বিরামপুরে উপজেলা ও পৌরসভা নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা : ঐক্যবদ্ধভাবে বিজয়ের শপথ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিরামপুরে উপজেলা ও পৌরসভা নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা : ঐক্যবদ্ধভাবে বিজয়ের শপথ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৮ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:

আসন্ন উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলা শাখা তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) উপজেলা রুকনদের উপস্থিতিতে আয়োজিত এক সভায় দিনাজপুর জেলা জামায়াতের সম্মানিত আমীর অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

 দলীয় শৃঙ্খলা ও ঐক্যের ভিত্তিতে ঘোষিত প্রার্থীরা হলেন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী: ড. মুহাদ্দিস মোঃ এনামুল হক, জেলা শাখার সম্মানিত সেক্রেটারি। উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী: মোঃ হাফিজুল ইসলাম বিএসসি, উপজেলা শাখার সম্মানিত আমীর। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী: মোছাঃ গুলশান আরা নার্গিস, জেলা শাখার সম্মানিত নেত্রী। পৌরসভার মেয়র প্রার্থী: ইঞ্জিনিয়ার মোঃ শাহিনুর রহমান, পৌর শাখার সম্মানিত সেক্রেটারি।

প্রার্থী ঘোষণার সময় জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান বলেন, এই নির্বাচন আমাদের জন্য কেবল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয়; এটি দায়িত্ব, আমানত ও জনসেবার প্রতীক। জনগণের বিশ্বাসকে সম্মান জানাতে, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে সর্বশক্তি নিয়োগ করব।

সভায় বক্তারা বলেন, দলীয় শৃঙ্খলা মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করাই হবে সাফল্যের মূল চাবিকাঠি। প্রার্থীদের বিজয়ী করতে প্রতিটি নেতা-কর্মীকে আত্মনিবেদিত হয়ে মাঠে কাজ করার আহ্বান জানানো হয়। বক্তারা আরও বলেন, জামায়াতের রাজনীতি হলো নৈতিকতা, দায়িত্বশীলতা ও জনগণের কল্যাণভিত্তিক রাজনীতি।

মনোনীত প্রার্থীরা বক্তব্যে বলেন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী ড. এনামুল হক প্রতিশ্রুতি দেন, “উপজেলা পরিষদকে স্বচ্ছতা, সুশাসন ও জনগণের প্রকৃত সেবার কেন্দ্রে রূপান্তরিত করব। ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফিজুল ইসলাম বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যুব উন্নয়ন খাতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বাস্তবায়ন করব। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী গুলশান আরা নার্গিস বলেন, “নারীর ক্ষমতায়ন, শিক্ষার প্রসার ও সামাজিক উন্নয়নকে অগ্রাধিকার দেব। পৌর মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার শাহিনুর রহমান বলেন, দুর্নীতিমুক্ত পৌরসভা গড়ে আধুনিক ও উন্নত নগরায়ণ নিশ্চিত করব।

প্রার্থী ঘোষণার মাধ্যমে বিরামপুর উপজেলা ও পৌরসভা নির্বাচনে জামায়াত অংশগ্রহণের প্রস্তুতি সম্পন্ন করছে। দলীয় শৃঙ্খলা বজায় রেখে এবং জনগণের কল্যাণকে সামনে রেখে প্রার্থীরা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করবেন বলে মনে করছেন স্থানীয় পর্যবেক্ষকরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ