1. admin@doinikbartamansongbadbd.com : admin :
উলিপুরে পারিবারের ভার সোচল রাখতে না পারায় গলায় ফাঁস দিয়ে দুই সন্তানের পিতার আ*ত্মহ*ত্যা - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

উলিপুরে পারিবারের ভার সোচল রাখতে না পারায় গলায় ফাঁস দিয়ে দুই সন্তানের পিতার আ*ত্মহ*ত্যা

মাইনুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮১ বার পঠিত

 

মাইনুল ইসলাম,
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ৩নং দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজার এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আব্দুল হালিম (৩৮)। তিনি ওই এলাকার মৃত ইছব আলীর পুত্র এবং দুই সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার পর বাড়ির পেছনে সুপারির বাগানের শেষ প্রান্তে একটি আম গাছের প্রায় ১০-১২ ফুট উচ্চতায় গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি গ্রামবাসী ও পুলিশকে জানানো হয়।
গ্রামবাসীরা জানান, হালিম শান্ত-শিষ্ট মানুষ ছিলেন। কারো সঙ্গে তার শত্রুতা ছিল না। এনজিও ছাড়া কারো কাছে তিনি ঋণগ্রস্তও ছিলেন না। পারিবারিক দায়-দায়িত্ব সামলাতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, “নিহতের স্ত্রী সেলিনা বেগম থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই নিশ্চিত হওয়া গেছে। এতে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।”
পুলিশ জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ