1. admin@doinikbartamansongbadbd.com : admin :
আমরা বাংলাদেশের মাটিতে নতুন রাজনীতি ও নতুন দিগন্ত চাই শামা ওবায়েদ ইসলাম রিংকু - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আমরা বাংলাদেশের মাটিতে নতুন রাজনীতি ও নতুন দিগন্ত চাই শামা ওবায়েদ ইসলাম রিংকু

মোঃ ইলিয়াছ খান সালথা ফরিদপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ বার পঠিত

 

মোঃ ইলিয়াছ খান
সালথা ফরিদপুর প্রতিনিধি:

বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আমরা প্রভিজ্ঞতা করতে চাই , বাংলাদেশের মাটিতে আর কোন গুম – খুন হবে না। কেউ মিথ্যা মামলায় জেলে যাবে না। আর কোন নারী ধর্ষিতা হবে না। আমরা বাংলাদেশের মাটিতে একটি নতুন রাজনীতির দিগন্ত সূচনা করতে চাই। শাম ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন। এই দেশে একটি স্বচ্ছ সংসদ দেখতে চাই। যেই সংসদের এমপিরা জনগণের চাওয়া পাওয়ার জন্য ও বাংলার মানুষের জন্য কাজ করবে।
আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে কাজ করতে হবে।

 

আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলা সদরের বাইপাস সড়ক মোড়ে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন ষড়যন্ত্র এখনো চলছে, বাংলাদেশে কোনো নির্বাচন না হয়। তার এই ষড়যন্ত্র চলমান আছে।
বাংলাদেশ অস্থিতিশীল করার জন্য। তাই আমাদের সকলকে সাবধান থাকতে হবে।

বিএনপি’র প্রতিষ্ঠাতা বার্ষিকীর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন আমার সামনে শত শত মানুষ আছে যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখেননি।
এবং যারা খালেদা জিয়াকে চিনেন না। তাদেরকে বাংলাদেশের প্রকৃত ইতিহাস জানতে হবে। যার জন্য আমরা প্রতিবছর এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করি। কারণ এই প্রকৃত ইতিহাস গত ১৭ বছর ধ্বংস করা হয়েছে। প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকী না, এই দিনটি হচ্ছে বাংলাদেশের নবজাগরণ ও নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠার দিন। স্বাধীনতা এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠার দিন।
শাম ওবায়েদ আরো বলেন, বাংলাদেশ যতদিন ভালো কাজ ও যত উন্নয়ন হয়েছে, সব বিএনপি’র সময় হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা দিয়ে শুরু,৩১ দফা, যে ৩১ দফার মধ্যে আছে, যদি বিএনপি’র জনগণের ভোটে আগামী নির্বাচনে জয়লাভ করে তাহলে প্রথম ১৮ মাসে ১ কোটি যুবককে চাকরি দিবে। শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, প্রত্যেকটি সুবিধা যাতে বাংলাদেশের জনগণ সমানভাবে পায় সেই উদ্যোগের কথা বলা আছে।

সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আজাদ, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার ফজলুর হক টুলু, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালতা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খাইরুল বসার আজাদ ও উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আসাদ মাতুব্বর সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ