1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মান্দায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল প্রতিবন্ধী শামীমের - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মান্দায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল প্রতিবন্ধী শামীমের

হাবিব আমজাদ মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

 

হাবিব আমজাদ
মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মান্দায় ভিমরুলের কামড়ে প্রাণ হারালেন শামীম (১৮) নামের এক প্রতিবন্ধী যুবক। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুসুম্বা ইউনিয়নের ঠনঠনিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শামীম ওই গ্রামের তোফাজ্জলের ছেলে। জন্মগতভাবে সে প্রতিবন্ধী ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপর ২টার দিকে কৃষকের কাটা ধান ভ্যানে করে আনার জন্য গ্রামের কয়েকজন উদ্দার বিলের দিকে যাচ্ছিলেন। এসময় শামীমও ভ্যানের পেছনে পেছনে হাঁটছিল। হঠাৎ বিলের পাশের জঙ্গলে থাকা ভিমরুলের ঝাঁকে পড়ে সে। মুহূর্তের মধ্যে অসংখ্য ভিমরুলের হুলে জর্জরিত হয়ে যন্ত্রণায় ছটফট করতে থাকে শামীম। স্থানীয়রা দ্রুত খবর পেয়ে তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হলেও সন্ধ্যার পর রাত ৮ টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।

নিহতের মা মোছা. শাহিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলে ভ্যানের পেছনে হেঁটে যাচ্ছিল। হঠাৎ ভিমরুল এসে আক্রমণ করল। হাসপাতালে নেয়ার পরও যন্ত্রণায় কাঁপছিল। ডাক্তার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আমার ছেলেকে বাঁচাতে পারলেন না।

এ বিষয়ে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ জয়নাল আবেদিন বলেন, শামীমকে হাসপাতালে ভর্তি করার পর আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু ভিমরুলের একাধিক হুলের কারণে তার অবস্থা গুরুতর হয়ে পড়ে। চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
নিউজ তৈরি করে দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ