1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বীরগঞ্জে বিএনপির তৃণমূল নেতৃবৃন্দের সাথে যৌথ সভা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বীরগঞ্জে বিএনপির তৃণমূল নেতৃবৃন্দের সাথে যৌথ সভা অনুষ্ঠিত

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১ বার পঠিত

 

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে তৃণমূল নেতৃবৃন্দের সাথে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফারুক বিন ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, উপজেলা বিএনপির সদস্য সুভাস দাস, শ্রমিক দল বীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আজাহারুল ইসলাম রাজাসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি অসাম্প্রদায়িক চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ৫ আগস্টের পর থেকে সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে সাম্প্রদায়িক ষড়যন্ত্র ও দাঙ্গার চেষ্টা চালানো হলেও বিএনপি সর্বাত্মক চেষ্টা করেছে যাতে তারা শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে পারেন। দেশের রাজনৈতিক সংকট ও চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, সুজালপুরসহ বীরগঞ্জ ও কাহারোল উপজেলার জনগণের অধিকার রক্ষায় সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে আরও সক্রিয় হতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ