1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মান্দায় মাদক বিরোধী অভিযানে দুই হাজার লিটার চোলাইমদ উদ্ধার। - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মান্দায় মাদক বিরোধী অভিযানে দুই হাজার লিটার চোলাইমদ উদ্ধার।

আব্দুল মালেক, মান্দা (নওগাঁ) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ বার পঠিত

========≠=============================
আব্দুল মালেক, মান্দা (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর মান্দায় মাদক বিরোধী অভিযানে দুই হাজার লিটার চোলাইমদ ও মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ জব্দ করেছে থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভারশোঁ ঋষি পল্লিতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধারের পর ধ্বংস করে দেওয়া হয়েছে।
পুলিশের একটি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বহুল আলোচিত ভারশোঁ ঋষি পল্লিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান পল্লির চিহ্নিত মাদক কারবারিরা। পরে ডলি ঋষি, অখিল ঋষিসহ কয়েকটি বাড়িতে তল্লাশি চালিয়ে অন্তত দুই হাজার লিটার চোলাইমদ ও মদ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সিদ্দিক হোসেন বলেন, ইদানিং ভারশোঁ ঋষি পল্লিতে চোলাইমদ তৈরি ও বিক্রির কারবার জমজমাট হয়ে উঠে। এ পল্লির ডলি ঋষি এবং তার স্বামী সুমন ঋষির পাশাপাশি অখিল ঋষি, দুলাল ঋষি, বীরেন ঋষিসহ আরও অনেকে এ পেশার সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েন। বিষয়টি থানা পুলিশকে অবহিত করার পর এ অভিযান পরিচালনা করা হয়।
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে স্থানীয় লোকজনের সহায়তায় ভারশোঁ ঋষি পল্লিতে অভিযান চালিয়ে দুই হাজার লিটার চোলাইমদসহ মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। এরপর লোকজনের উপস্থিতিতে সেগুলো ধ্বংস করা হয়। এ পল্লিকে মাদকমুক্ত করতে স্থানীয় লোকজনের সহায়তায় মাদক বিরোধী কমিটি গঠন করা হবে।
ওসি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ